জুলাই মাসে সূর্যের স্থান পরিবর্তনে বদলে যাবে এইসব রাশির জীবন, লাভ হবে বিপুল সাফল্য
জুলাই মাসে সূর্যের স্থান পরিবর্তনে বদলে যাবে এইসব রাশির জীবন, লাভ হবে বিপুল সাফল্য
প্রতি মাসেই নিজের অবস্থান প্পরিবরতন করেন সূর্যদেব। আগামী ১৬ জুলাই বিকেল ৪.১৫ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করছেন গ্রহদের অধিপতি সূর্য। আগামী ১৬ আগস্ট মধ্যরাত পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন তিনি। এবং এরপর ফের স্থান পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবেন। যে কোনও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাঁদের জন্মছকে সূর্যের শক্তিশালী অবস্থান সেই ব্যক্তিকে ক্ষমতাবান বানায়। এই ধরনের ব্যক্তি উদ্যোগপতি বা সরকারি দফতরের প্রধান হিসেবে কাজ করতে পারেন। গ্রহদের অধিপতি সূর্যর এই অবস্থান পরিবর্তনে বেশ কিছু রাশির জাতক জাতিয়াকদের জীবনে বেশ ভালোই প্রভাব ফেলবে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির ক্ষেত্রে সূর্যের এই পরিবর্তন কেমন প্রভব ফেলতে চলেছে।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য স্থান পরিবর্তন করে চতুর্থ ঘরে যেতে চলেছেন। এই সময় পারিবারিক এবং মানসিক অশান্তি হতে পারে। কিন্তু আবার অন্যদিকে আর্থিক দিক ভাল থাকবে। এই সময় এই রাশির সম্পত্তি সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে। সরকারি চাকরিতে চেষ্টা করলে ভালো সুযোগ পাওয়া যাবে। কিন্তু এই সময় বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে কোনও অপ্রীতিকর সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় স্বাস্থ্য সচেতন হতে হবে। কাজের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন।

বৃষ রাশি
জুলাই মাসে সূর্যদেবের এই অবস্থান পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হবে। সূর্যের এই অবস্থান এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রবিশেষে অনেক উন্নতি পাওয়ার সুযোগ করে দেবে। এই সময় কাজের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা কোনও গুরুত্বপূর্ণ পদে আসীন হতে পারেন। ভালো পদে অধিষ্ঠিত হলে মন খুশি থাকবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে এই সময় খুব ভালো কিছু সময় কাটতে পারে। এবং সকলে মিলে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
এই রাশির ক্ষেত্রে দশম ঘরে প্রবেশ করতে চলেছেন সূর্য। এই সূর্যের প্রভাবে এই রাশির জাতক জাতিকার জীবনে দুর্দান্ত সাফল্য এনে দিতে চলেছে। চাকরি এবং ব্যবসায় ব্যাপক অগ্রগতি হবে। এই সময় চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে। কেউ যদি এই সময় কাজের স্থান পরিবর্তনের জন্য চেষ্টা করেন তবে সফল হবেন। কেন্দ্রীয় বা রাজ্য, যেকোনো সরকারী কাজ সম্পন্ন করতে পারবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও সুসম্পর্ক গড়ে উঠবে। কাজ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাইলে নতুন কোনও সুযোগ এই সময় অনুকূল হবে।

কুম্ভ রাশি
এই রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে সূর্যের গমনের শুভ প্রভাব পড়তে চলেছে জীবনে। এই সময় পরিশ্রম এবং ইচ্ছার ফলে সফলতা পাবেন এই রাশির জাতক জাতিকারা। আদালতে কোনও মামলা সংক্রান্ত বিষয়ে পক্ষে রায় আসার ইঙ্গিত রয়েছে। এই সময় যে কোনও কাজের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য যথাসাধ্য চেষ্টা করলে তাতে সফল হবেন। চাকরিতে পদোন্নতি ও সম্মান বৃদ্ধি হবে। বিদেশী কোম্পানিতে কোনও কাজ কিংবা বিদেশে নাগরিকত্বের জন্য করা প্রচেষ্টা সফল হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications