বুধের উত্থানে ব্যাপক আর্থিক লাভ হবে এইসব রাশির জাতকদের, উন্নতি ঘটবে চাকরি ও ব্যবসায়

বুধের উত্থানে ব্যাপক আর্থিক লাভ হবে এইসব রাশির জাতকদের, উন্নতি ঘটবে চাকরি ও ব্যবসায়

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহেরই একটি নির্দিষ্ট সময় অন্তর অবস্থান পরিবর্তন ঘটে। মহাজাগতিক ঘটনা হলেও যে কোনও গ্রহ নক্ষত্রের পরিবর্তন সরাসরি সকল রাশির মানুষের জীবন তথা সমগ্র পৃথিবীকে প্রভাবিত করে। বুদ্ধি এবং ব্যবসার কারক গ্রহ হিসেবে বিবেচিত হন বুধ। গ্রহদের রাজকুমার বুধ আগামী ২৯ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। বুধের এই অবস্থান পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপর এর প্রভাব পড়তে চলেছে। জেনে নেওয়া যাক কোন কোন গ্রহের উপর বুধের এই উদয়ের প্রভাব সবথেকে বেশি পড়বে।

গ্রহ উদয় ও অস্ত

গ্রহ উদয় ও অস্ত

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যখন কোনও গ্রহ সূর্যের খুব কাছাকাছি স্থানে অবস্থান করেন তখন সেই গ্রহ অস্ত যায় এবং সংশ্লিষ্ট গ্রহের বিশেষ ক্ষমতা শেষ হয়ে যায়। এবং অপরদিকে যখন কোনও গ্রহ সূর্য থেকে দূরে সরে অবস্থান করেন তখন সেই গ্রহের উদয় হয়। তাই আগামী জুলাই মাসের ২৯ তারিখ বুধ গ্রহের উত্থান রাশিচক্রের সকল রাশির জাতক জাতিকাদের উপরেই প্রভাব ফেলতে চলেছে। তবে কিছু রাশি আছে যে রাশির জাতক জাতিকারা এই সময়ে ভাল অর্থ উপার্জন করতে পারেন। জেনে নেওয়া যাক কোন কোন রাশি বুধের উত্থান থেকে ব্যাপক আর্থিক লাভ পেতে চলেছেন।

মিথুন রাশি

মিথুন রাশি

বুধ গ্রহের উত্থান এই রাশির জন্য ভালো হবে। কারণ বুধ দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে, যাকে বলা হয় অর্থ ও বক্তৃতার স্থান। অতএব এই সময়ে হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। এছাড়াও, ব্যবসায় কোনও বড় চুক্তি চূড়ান্ত করার ফলে আর্থিক লাভ হতে পারে। এছাড়াও, এই সময়ে অংশীদারিত্বের কাজ শুরু করলেও তা থেকে অর্থলাভের লক্ষণ রয়েছে। অন্যদিকে, যারা বক্তৃতা ও বিপণনের ক্ষেত্রে কাজ করছেন, যেমন আইনজীবী, মার্কেটিং কর্মী এবং শিক্ষক, তাঁদের জন্য এই সময়টি বেশ লাভদায়ক বলে প্রমাণিত হতে পারে। এছাড়াও, বুধ এই রাশির চতুর্থ ঘরের অধিপতি। তাই এই সময় পরিবারের মাতৃ স্থানীয় কারও কাছথেকে সাহায্য পাওয়া যেতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

বুধ গ্রহের উত্থানের ফলে এই রাশির জন্য শুভ দিন আসতে শুরু করবে। বুধ গ্রহ কন্যা রাশির একাদশতম ঘরে প্রবেশ করতে চলেছে, জ্যোতিষশাস্ত্রে এটি গুরুত্বপূর্ণ ঘর হিসাবে বিবেচিত হয়। এছাড়াও, এটি আয় এবং লাভের স্থান হিসাবেঅ বিবেচিত হয়। আর তাই এই সময় ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভের ভালো বৃদ্ধি হতে পারে। এছাড়াও, বুধের উত্থানের প্রভাবের কারণে চাকরি বা কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। সেই সঙ্গে প্রেমের সঙ্গীর সঙ্গে সম্পর্কেও মধুরতা বজায় থাকবে। এই সময় এই রাশির জীবনে আয়ের উৎস বাড়বে। এছাড়াও, বুধ নিজেই কন্যা রাশির অধিপতি। আর তাই এই সময়ে এই রাশির জাতক জাতিকারা কোনও আকস্মিক অর্থ লাভ বা শেয়ার বাজারে লাভ করতে পারেন। এই সময়ে যদি একটি পান্না বা গোমেদ রত্ন ধারণ করতে পারেন তাহলে সেটি একটি ভাগ্যবান পাথর হিসেবে প্রমাণিত হবে।

তুলা রাশি

তুলা রাশি

গ্রহদের রাজকুমার এবং জ্ঞান, বুদ্ধি ও বাকশক্তির কারক গ্রহ বুধের উত্থান এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে পারে। বুধ এই রাশির দশম ঘরে প্রবেশ করতে চলেছে যাকে ব্যবসা ও চাকরির স্থান হিসেবে বিবেচিত করা হয়। এই সময়ে এই রাশির জাতক জাতিকারা কোনও নতুন ভালো কাজের প্রস্তাব পেতে পারেন। এছাড়াও যদি চাকরি করেন তাঁরা পদোন্নতি পেতে পারেন। এই সময়ে ব্যবসায় সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি ব্যবসায় নতুন কোনও চুক্তিও সাক্ষর হতে পারে যে কারণে ভালো অর্থ উপার্জন করতে পারেন। একই সময়ে এই রাশির জাতক জাতিকাদের কাজের শৈলীতেও অনেক উন্নতি হবে যে কারণে কর্মক্ষেত্রে খুবই প্রশংসা পেতে পারেন। অফিসে সকল সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন। এই সময় একটি পান্না বা ওপাল পাথর ধারণ করলে আরও বেশিকরে বুধের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+