জুলাইতে বৃহস্পতির বিপরীত গতি ব্যাপক প্রভাব ফেলতে চলেছে এইসব রাশির জীবনে
জুলাইতে বৃহস্পতির বিপরীত গতি প্রভাব ফেলতে চলেছে ১২টি রাশির জীবনেই
দেবগুরু বৃহস্পতি আগামী ২৯ শে জুলাই ভোর ৪টে বেজে ৯মিনিটে তাঁর নিজস্ব রাশি মীন রাশিতে প্রবেশ করার সময় বিপরীত গতিতে অবস্থান করতে চলেছেন। আগামী ২৪শে নভেম্বর ভোর ৪টে বেজে ৩০ মিনিটে আবার নিজস্ব পথে ফিরবেন বৃহস্পতি। এই গ্রহের বিপরীতমুখী অবস্থান দেশে মুদ্রাস্ফীতি ঘটায়। এছাড়াও আরও অনেক প্রভাব ফেলতে চলেছে বৃহস্পতির বিপরীত অবস্থান। বিশেষত, রাশিচক্রের প্রতিটি রাশির উপরেই ের প্রভাব পড়তে চলেছে। কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এরই মধ্যে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের উপর ের প্রভাব সবথেকে বেশি পড়বে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর কেমন প্রভাব ফেলতে চলেছে এই অবস্থান।

মেষ রাশি
মেষ রাশির দ্বাদশ ঘরে বৃহস্পতির বিপরীতমুখী অবস্থান হতে চলেছে যা খুব একটা ভালো বলে মনে করা হয় না। এই রাশির জাতক জাতিকাদের এই সময় কোনও কাজ করার জন্য অত্যধিক পরিশ্রম করতে হবে। সেই সঙ্গে সার্বিক দিক দিয়ে ব্যয়ের সম্মুখীন হতে হবে। কারও বিয়ের বিষয়ে সময় লাগবে। ব্যবসার ক্ষেত্রেও নানা রকমের ঝামেলার সম্মুখীন হতে হবে।

মিথুন রাশি
মিথুন রাশির দশম ঘরে বৃহস্পতির বিপরীতমুখী অবস্থান খুব একটা ভালো হবে না। এই সময় ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হবে। সামান্য কারণেই উত্তেজনা বজায় থাকবে জীবনে। এই সময় জেদ এবং আবেগ নিয়ন্ত্রণে রেখে কাজ করতে হবে নাহলে খুব ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে।

কর্কট রাশি
কর্কট রাশির ক্ষেত্রে নবম ঘরে বিপরীতমুখী বৃহস্পতির অবস্থান খুব প্রভাব ফেলতে চলেছে। মোটের উপর মিশ্র ফল দেবে বৃহস্পতির এই অবস্থান। একদিকে যেখানে ব্যয় বৃদ্ধি পাবে এবং সঞ্চয় হ্রাস পাবে অন্যদিকে সেখানে এই যে কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের জন্য বৃহস্পতির এই বিপরীত অবস্থান খুবই অনুকূল হবে।

সিংহ রাশি
এই রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে বৃহস্পতির বিপরীতমুখী অবস্থান খুব একটা ভালো হবে না। প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্ত খুব সাবধানে নিতে হবে। স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যেতে পারে। তবে সবথেকে বিশ্বস্ত কোনও ব্যক্তির কাছ থেকে ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি পঞ্চম ঘরে বিপরীতমুখী অবস্থান করতে চলেছে। প্রেম সংক্রান্ত বিষয়ে বিভেদ দেখা দেবে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কাজ হারানোর আশঙ্কা রয়েছে। সরকারী চাকরি যাঁরা করেন তাঁদেরও এই সময় সাবধানে থাকা দরকার।












Click it and Unblock the Notifications