রাশিচক্রে যারা কখনও কোনও নিয়ম অনুসরণ করে না
রাশিচক্রে যারা কখনও কোনও নিয়ম অনুসরণ করে না
১২টি রাশিচক্রের কিছু রাশির মানুষ রয়েছেন যারা নিয়মনীতির তোয়ক্কা করেন না। নিজেদের খেয়াল খুশি মতো চলতে পছন্দ করেন। এই ধরণের লোকেরা চূড়ান্ত বিদ্রোহী প্রকৃতির হয়। নিয়ম অনুসরণ করে কাজ করা তাদের স্বভাবের বিপরীত। তারা কারও কথা শোনে না, কেবল নিজেরা
যেটা সঠিক মনে করেন সেটাই করেন। এই ধরনের লোকেরাও খুব স্বতঃস্ফূর্ত প্রকৃতির হন। তাদের কাছে নিয়মের কোন মূল্য নেই। এখানে রাশিচক্রের যে চিহ্নগুলি রয়েছে, তারা কখনই নিয়ম অনুসারে চলেন না।

মিথুন রাশি
তারা স্বতঃস্ফূর্ততার উপর ভর করে চলেন। তারা অন্যের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল হন। নিয়মনীতির তোয়াক্কা তারা করেন না। তাদের এই ধরনের স্বভাব যে কখনও কখনও ভুল কাজের দিকে তাদের ঠেলে দেয়, সেই বিষয়ে তারা আসলে মাথা ঘামান না।

মীন রাশি
তারা তাদের অন্তর্দৃষ্টি অনুসরণ করে চলেন। মীন রাশির জাতকরা তাদের কর্মের পরিণতি সম্পর্কে চিন্তা করেন না। তারা আবেগপ্রবণ প্রকৃতির হলেও বেশিরভাগ খেত্রেই তারা নিয়ম অনুসরণ করে চলেন না।

মেষ রাশি
এই রাশির মানুষ খুব উদ্য়মী প্রকৃতির হন। মেষ রাশির জাতকরা যা চান, তাই করেন । তারা শুধু নিজেদের অন্তরকে অনুসরণ করে চলেন। কাজে ভুল করেও তারা সেই বিষয়টিকে তেমন গুরুত্ব সহকারে দেখেন না।

ধনু রাশি
তারা এমন কিছু করার জন্য় মুখিয়ে থাকেন যেখানে তারা অ্যাডভেঞ্চার খুঁজে পান। তারা এমন কাজ পছন্দ করেন যা কোনও রুলবুকে নেই। তারা নিয়ম ভঙ্গ করে এবং সব সময় মজা করার প্রবণতায় থাকেন। তারা অন্যদের মতো একই পথে যেতে অভ্যস্ত নয়।

কুম্ভ রাশি
এই রাশির জাতকরা অন্তর্মুখী হন। তারা বিপ্লবী প্রকৃতির হন। প্রয়োজন হলে তারা সহজেই নিয়ম ভঙ্গ করে সামনের দিকে এগিয়ে যান। তারা রাজনৈতিক ও অর্থনৈতিক অভ্যুত্থানের দিকে ঝুঁকে পড়েন। তারা তাদের কণ্ঠস্বর হতে চায় যারা নিজেদের জন্য দাঁড়াতে পারে না।












Click it and Unblock the Notifications