বেড়াতে যাওয়াই একমাত্র নেশা কাদের! জানুন রাশিফল কী বলছে
বেড়াতে সকলেই ভালোবাসেন। তবে ভ্রমণপ্রিয় মানুষদের মধ্যে অনেকের কাছে বেড়ানোটা নেশা হয়ে দাঁড়ায়। পশ্চিমী রাশিফল বলছে জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী বোঝা যায় কাদের মধ্যে বেড়ানোর নেশা সবচেয়ে বেশি।
বেড়াতে সকলেই ভালোবাসেন। তবে ভ্রমণপ্রিয় মানুষদের মধ্যে অনেকের কাছে বেড়ানোটা নেশা হয়ে দাঁড়ায়। পশ্চিমী রাশিফল বলছে জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী বোঝা যায় কাদের মধ্যে বেড়ানোর নেশা সবচেয়ে বেশি। বেশকিছু রাশির জাতক বা জাতিকারা বেড়াতে সবচেয়ে ভালো বাসেন বলে দাবি জ্যোতিষশাস্ত্রের। কোন কোন রাশিগুলি এই তালিকায় পড়ে, দেখে নেওয়া যাক।

ধনু
ধনু রাশির জাতকদের পক্ষে সবচেয়ে বেশি পছন্দের নেশা হল বেড়াতো যাওয়া। এমনই দাবি পশ্চিমী জ্য়োতিষবিদদের। ঝটিকা সফর হোক বা লম্বা সফর,বেড়াতে যেতে সবচেয়ে ভালোবাসেন ধনু রাশির জাতকরা। দেশ বিদেশ সম্পর্কে এঁদের একটা কৌতূহল থেকেই যায়।
আর সেই কৌতূহল নিরসনেই বেড়াতে যাওয়া।

মেষ
মেষ রাশির জাতকদের কাছে অ্যাডভেঞ্চারের আরেক নাম বেড়াতে যাওয়া। যেকোনও রকমের দুর্গম স্থানে বেড়াতে যেতে এঁরা ভালোবাসেন। তবে এঁরা দলের সঙ্গের থেকে বেশি বালোবাসেন একা একা বেড়াতে। বেড়াতে গিয়ে স্কুবা ডাইভিং থেকে পাহাড়ে ওঠা সমস্ত কিছুই এঁদের পছন্দ।

মকর
মকর রাশির জাতকরা অঞ্চলের ভিত্তিতে বেড়াতে ভালোবাসেন। প্রথমেই এঁরা জেনে নান বেড়ানোর জায়গার অঞ্চল সম্পর্কে তারপর ছকে ফেলেন বেড়ানোর রুটম্য়াপ। পশ্চিমী রাশিফল বলছে এঁরা ছক কষে বেড়াতে বেশি ভালোবাসেন।

কুম্ভ
কুম্ভ রাশির জাতকরা ভীষণভাবে দলবেঁদে চলতে ভাোবাসেন। তাই এঁরা যতই বেড়াতে ভালোবাসুন না কেন , সেটা দলবেঁধে হলেই এঁরা সবচেয়ে বেশি আনন্দ পান।

মিথুন
পশ্চিমী রাশিফল বলছে মিথুন রাশির জাতকরাও বেড়াতে ব্য়াপক ভালোবাসেন। বেড়াতে গিয়ে নতুন কিছু ট্রাই করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মিথুন রাশির জাতকরা। তবে কোথাও গিয়ে এঁরা বেশি চেষ্টা করেন জ্ঞানলাভ করতে।

কন্যা
কন্যা রাশির জাতকরা খুব ভেবে চিন্তে কোনও অফবিট জায়গা খুঁজে পেলে সেখানেই বেড়াতে যেতে ভালোবাসেন। রাশিফল পলছে, একনাগা়ডে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে এঁদের জুড়ি মেলা ভার!

সিংহ
সিংহ রাশির জাতকদের কাছে বেড়াতে যাওয়া মানে বড়সড় পার্টি করা! তবে অভিজাত জায়গা ছাড়া এঁরা বোড়ানোর পরিবেশ ভালো না পেলে, সেখানে আর বেড়াতে যেতে চান না। তবে বেড়ানোর সঙ্গী হিসাবে এঁরা খুবই ভালো।












Click it and Unblock the Notifications