প্রেমে বা বিবাহে বিচ্ছেদের প্রবণতা কাদের মধ্য়ে বেশি থাকে! যা জানাচ্ছে এই বিশেষ শাস্ত্র
জীবনে বিয়ে এমনই একটি বিষয় যা নিয়ে প্রত্যেকটি মানুষেরই কিছু আলাদা ভাবধারা থাকে। বিয়ে নিয়ে বহুরকমের মানসিকতার মানুষও দেখা যায়। আর মানসিকতা যেখানে মিলে যায় সেখানেই গড়ে ওঠে একটি সুষ্ঠু সম্পর্ক।
জীবনে বিয়ে এমনই একটি বিষয় যা নিয়ে প্রত্যেকটি মানুষেরই কিছু আলাদা ভাবধারা থাকে। বিয়ে নিয়ে বহুরকমের মানসিকতার মানুষও দেখা যায়। আর মানসিকতা যেখানে মিলে যায় সেখানেই গড়ে ওঠে একটি সুষ্ঠু সম্পর্ক। আর সেই মিল না হলেই যোকনও সম্পর্কের মোতই বিয়ের সম্পর্ক টেকানোও মুশকিল হয়ে পড়ে। এদিকে, জ্যোতিষশাস্ত্র বলছে কোনও সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার প্রবণতা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন। তা সে প্রেমই হোক বা বিবাহ , সম্পর্কে ইতি টানার ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন ভাবনার বশবর্তী হন। পশ্চিমী রাশিফল বলছে, কয়েকটি রাশির প্রবণতা থাকে, সম্পর্কের বন্ধন ছিঁড়ে বেরিয়ে আসার। দেখে নেওয়া যাক কোন কোন রাশির মধ্য়ে এই প্রবণতা থাকে।

মকর
মকর রাশির জাতক বা জাতিকা সকলেই ভীষণ সৎ হন। বুদ্ধি আর মেধা এঁদের মধ্যে প্রকট। তবে এঁরা কিছুটা হলেও নিদের কথা বেশি চিন্তা করে থাকেন। এমনই মত পশ্চিমী জ্যোতিষবিদদের। আর একটা সম্পর্কের ক্ষেত্রে সেটা কখনওই কাম্য নয়। ফলে এঁদের বিবাহ বিচ্ছেদের প্রবণতা বেশি থাকে।

কুম্ভ
স্বাধীনভাবনা ধরে রাখতে ভালোবাসেন কুম্ভ রাশির জাতকরা। যেকোনও ক্ষেত্রেই এঁরা স্বাভীনতাকে পছন্দ করেন। আর সেইরকমের চিন্তা ভাবনা থেকেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে পছন্দ করেন এঁরা। প্রেম হোক বা বিয়ে, সম্পর্কে বজ্র আঁটুনি রয়েছে দেখলেই তাঁরা বাঁধন ছেড়ে বেরিয়ে যান।

ধনু
ধনু রাশির জাতকর জাতিকারা জন্ম থেকেই ঘুরে বেড়াতে ভালোবাসেন। আর এই বেড়ানোর প্রবণতা থেকেই তাঁদের 'সম্পর্ক'গুলিতে বেশ কিছু জটিলতা তৈরি হয়। মত পশ্চিমী জ্যোতিষশাস্ত্রের। এঁরা সম্পর্ককে সেভাবে গুরুত্বের সঙ্গে দেখেন না । অনেক সময় সেই কারণেই সমস্যা তৈরি হয়।

কন্যা
কন্যা রাশির জাতক জাতিকারা, খুবই দৃঢ়চেতা মানুষ হন। তাই এঁদের কোনও সিদ্ধান্ত নিলে তা ভীষণ পাকাপোক্ত সিদ্ধান্ত হয়ে থাকে। তবে খুব সহজেই বিরক্ত আর ক্লান্ত হয়ে যাওয়ার প্রবণতা এঁদের মধ্যে থাকে। আর এজন্যই তাঁদের সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে প্রভূত সমস্যা হয়।

বৃষ
বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রেমের ভাব অত্য়ন্ত বেশি থাকে। এঁরা নিজের সঙ্গীর প্রতি চরমভাবে নিবেদিত প্রাণ হন। তবে নতুন নতুন চিন্তা ভাবনার বশবর্তী হয়ে এঁরা প্রায়সই ভুল সিদ্ধান্তের পথে হাঁটেন। এর ফলে সম্পর্কে তিক্ততা বাড়ে। আর বিচ্ছেদের কথা ভাবতে থাকেন এঁরা।

বৃশ্চিক
প্রেমিকা বা প্রেমিক হিসাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভীষণই ভালো। প্রতিদানে এঁরা প্রেমকে নিজের করে নিতে চান। তবে যতটা প্রেমে তিনি সঙ্গীর প্রতি আসক্ত ততটাই প্রেম সঙ্গীটি যদি না দিয়ে থাকেন, তাহলেই শুরু হয় সমস্যা। এঁদের মধ্যে হিংসার প্রবণতা একটু বেশি থাকায় সমস্যা আরও বাড়ে। ফলে এঁরা পরিস্থিতির বশবর্তী হয়ে বিচ্ছেদের রাস্তায় হাঁটতে বাধ্য হন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications