এই রাশিগুলির ব্যক্তিত্বদের প্রেমে আকর্ষণ করা খুবই কঠিন! জানেন কি কেন এরকম তাঁরা
নরমে-গরমে প্রেমের অনুভূতি এক্কেবারে আলাদা। তবে বেশ কিছু মানুষ থাকেন যাঁরা নিজেদের এই অনুভূতি থেকে একটু আলাদা রাখতে ভালাবাসেন।
কথায় বলে মনে 'বসন্ত' থাকলেই , তাঁর জীবনেও বসন্ত লাগতে বেশি সময় লাগে না। 'প্রেম' শব্দটি খুবই নরম শব্দ হলেও , এরসঙ্গে দায়িত্ববোধ জাতীয় বহু গুরুগম্ভীর বিষয়ও যুক্ত থাকে। সব মিলিয়ে নরমে-গরমে প্রেমের অনুভূতি এক্কেবারে আলাদা। তবে বেশ কিছু মানুষ থাকেন যাঁরা নিজেদের এই অনুভূতি থেকে একটু আলাদা রাখতে ভালাবাসেন। কোন কোন রাশির ব্যক্তিত্বদের প্রেমে আকর্ষণ করা কঠিন জেনে নেওয়া যাক রাশিফলের ক্রমান্বয়ের বিচারে।

কন্যা
সবচেয়ে বেশি কঠিন কন্যা রাশির জাতকদের সঙ্গে প্রেম করা। পশ্চিমী জ্যোতিষ মত এমনটাই বলছেন। কোনও কন্যা রাশির জাতকের সঙ্গে প্রেম করতে হলে তাঁদের মনের শক্ত দেওয়ালটিকে আগে ভাঙতে হবে। মন খুলে তাঁদের কথা বলাতে পারলেই কেল্লা ফতে! কিন্তু কন্যা রাশির জাতকরা যতক্ষণ না কাউকে আপন ভাবছেন,ততক্ষণ তাঁদের প্রেমের বাঁধনে আটকানো মুশকিল।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের মেজাজ শে, কথা বলে। কখন তাঁরা কী করবেন কিছুতেই বোঝা যায় না। তাই এঁদের সঙ্গে প্রেম করলেও,তা টিকিয়ে রাখা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। এমনই দাবি বহু জ্য়োতিষবিদের। কোনও সম্পর্কের গাঁথনিতে তাঁরা রাজি নন।

ধনু
ধনু রাশির জাতকদেরও মন বোঝা কঠিন। কখন কোন বিষয় তাঁদের পছন্দ আর কোনটা পছন্দ নয়, সঙ্গী সেটিকে বুঝতে গিয়েই হিমশিম খান! এরই সঙ্গে বাড়তে থাকে সম্পর্কের জটিলতা। ধনু রাশির জাতকদের অনেক অনুনয় বিনয় করলে , তবেই তাঁরা প্রেমের ডাকে সাড়া দেন।

কুম্ভ
পশ্চিমী জ্যোতিষ মতে কুম্ভ রাশির জাতিকরা ভীষণভাবে শান্ত। আর তাঁরা নিজেদের মধ্য়ে সমস্ত আবেগকে লুকিয়ে রাখতে ভালোবাসেন। তাই কাউকে পছন্দ হলেও, এঁদের চাপা স্বভাবের জন্য এঁরা কিছুই বলে উঠতে পারেন না।

মকর
মকর রাশির জাতকরা খুবই কঠিন মনের হয়ে থাকেন। ফলে মনের এক কোন প্রেমের ফুল ফুটলেও, তাকে ভালো করে লালন করার ক্ষমতা এঁদের সচরাচর দেখা যায় না। তাই এঁদের সঙ্গীকে একটু দায়িত্ববান হতে হয়।

মিথুন
এই রাশির জাতকরা বেশ আবেগপ্রবণ ও সংবেদনশীল। এঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে, কোনও কটু কথা হঠাৎ করে বলা চলবে না। তাহলেই সম্পর্ক দৌড়াবে!

সিংহ
সিংহ রাশির জাতকরা বেশ স্বাধীনচেতা স্বভাবের। এঁদের প্রেমের জালে সহজে জড়ানো কঠিন। তবে একবার এঁরা প্রেমে পড়লে, সেই সম্পর্ক ছেড়ে এঁরা বের হন না।

মেষ
নিজের প্রেমিক বা প্রেমিককে ছে়ডে কিছুই ভালোবাসেন না মেষ রাশির জাতকা। সমস্ত ক্ষেত্রে নিজের সঙ্গীকে সমর্থন করার ক্ষেত্রে এঁদের জুড়ি নেই। তাই এঁদের সঙ্গে প্রেম টিকিয়ে রাখার সমস্যা হয় না।

বৃষ
এই রাসির জাতকরা বৃষ রাশির জাতকরা যদি কাউকে ভালোবাসেন, তাহলে তিনি নিজের ১০০ শতাংশ দিয়েই ভালোবাসবেন তাঁকে। ভালোবাসায় কোনও ঘাটতি রাখেন না বৃষ রাশির জাতক জাতিকারা।

তুলা
তুলা রাশি যাঁদের, তাঁরা যেমন হাসিখুশি মিশুকে স্বাভাবের হন, তেমনই ভাবেই সকলের সঙ্গে মিশে গিয়ে হাসিখুশি প্রেমের সম্পর্ক বজায় রাখতে পছন্দ করেন তাঁরা।

মীন
মীন রাশির জাতকরা যা মনের ভিতরে রাখেন তাই বাইকে প্রকাশ করেন। তাই এত স্বচ্ছ ব্যক্তিত্বদের সঙ্গে প্রেম করার ক্ষেত্রে কোনও সমস্যা হয় না সঙ্গীদের। এমনই দাবি পশ্চিমী জ্যোতিষশাস্ত্রবিদদের।

কর্কট
প্রেমে কারোর খেয়াল রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এক্ষেত্রে কর্কট রাশির জাতকদের জুড়ি মেলা ভার। প্রেম কী অসামান্য অনুভূতি তা সঙ্গীকে বুঝিয়ে দিতে সক্ষম হন কর্কট রাশির জাতকরা।












Click it and Unblock the Notifications