এই রাশিগুলির জাতকরা মাঝে সাঝেই জড়িয়ে পড়েন ঝগড়ায়! কেন এমন হয় জানেন
অনেক ব্যক্তি বা মহিলা থাকেন, যাঁর লঘু পাপে প্রায়ই গুরুদণ্ড ভোগ করেন। মাঝে সাঝেই তাঁরা সমস্যায় পড়ে যান আচমকা। কোনও ঝামেলার মধ্য়ে না থাকলেও জড়িয়ে পড়েন অযাচিত ঝগড়াতে।
অনেক ব্যক্তি বা মহিলা থাকেন, যাঁর লঘু পাপে প্রায়ই গুরুদণ্ড ভোগ করেন। মাঝে সাঝেই তাঁরা সমস্যায় পড়ে যান আচমকা। কোনও ঝামেলার মধ্য়ে না থাকলেও জড়িয়ে পড়েন অযাচিত ঝগড়াতে। এরকম এক সমস্যার নেপথ্যে তাঁদের রাশিগত সমস্য়া কিছুটা হলেও দায়ি । এমনই দাবি জ্যোতিষবিদদের। দেখে নেওয়া যাক কোন কোন রাশির সঙ্গে এমনটা হয়। আর কী কারণেই বা এমন হয়?

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকরা সাধারণত এক্কেবারই ঝগড়াঝাঁটির মধ্যে থাকতে চান না। তবে তাঁরা অদ্ভুতভাবে জড়িয়ে পড়েন । তার কারণ এঁরা ভীষণভাবে গারী। একবার যদি কোনও কারণে এঁদের অভিমান বা রাগ জমতে শুরু করে, তাহলে কিছুতেই রক্ষা পান না শত্রু। আর তার ফলেই হঠাৎ করে এঁরা জড়িয়ে পড়েন ঝামেলায়।

সিংহ
সিংহ রাশির জাতকর বা জাতিকারা ভীষণভাবে রাগী প্রকৃতির হন। কোথাও মারপিট বা রাগারাগি হলে এঁরা আগে এগিয়ে আসেন। আর সেই জন্য়ই নিজের দোষ না থাকলেও জড়িয়ে পড়েন ঝামেলায়। তবে একবার ঝামেলা মিটে গেলে সেটিকে নিয়ে আর ঘ্যানঘ্যান করেন না।

বৃষ
বৃষরাশির জাতকরা যুক্তিবোধ বিশ্বাস করেন। আর যদি কোথাও যুক্তি ছাড়া কোনও ঘটনা ঘটানো হয়,তাহলেই ক্ষোভে ফুঁসে ওঠেন বৃষ রাশির জাতকরা। এরফলে বিভিন্ন সময়ে তাঁরা ঝামেলার মধ্যে পড়ে যান।

কর্কট
কর্কট রাশির জাতকরাও বেশ রাগী মানসিকতা পোষণ করেন।ফলে কর্কট রাশির জাতকরাও সময়ে অসময়ে পড়ে যান সমস্যায়। শষুধু তাই নয়, ঝগড়ার পরেও এঁদের রাগ চট করে কমে না। ফলে রাগের জন্য়ই এঁরা নানা সময়ে ঝামেলায় পড়ে যান।

ধনু
ধনু রাশির জাতকরা খুব সূক্ষ্ম বুদ্ধি ধরেন। তাঁদের কাছে কোনও সমস্যা আসলেই তাঁর নিজেদের চাতুর্যের মাধ্যমে সেটিকে সমাধান করার চেষ্টা করেন। কিন্তু কোনওভাবে অসফল হলেই, ভঙ্গ হয় শান্তি! প্রবল ক্ষুব্ধ হয়ে গেলে ধনু রাশির থেকে খারাপ কেউ হন না।

মেষ
মেষ রাশির জাতকরা একবার যআঁর ওপর রেগে থাকেন,তাঁর ওপর রাগ থেকেই যায়। মেষ রাশির জাতকরা এমনিতে শান্তি ভালোবাসেন, তবে তাঁরা একবার রেগে গেলে আর তার কোনও ক্ষমা নেই!

কুম্ভ
কুম্ভ রাশির জাতকরা এমনিতে শান্ত স্বভাবের হন। তবে রাগ একবার উঠলে কোনও যুক্তিবোধ তাঁদের কাজ করে না। তাঁরা একবার তর্ক শুরু করলে তার থেকে ছাড়া পাওয়া মুশকিল। পাশাপাশি মারপিটের দিকেও এঁদের একটু ঝোঁক থাকে! এমনই দাবি বহু জ্যোতিষবিদের।












Click it and Unblock the Notifications