Zodiac Signs: শনি ও বৃহস্পতি মিলিত হবে কবে, নতুন বছরে আর্থিক লাভ হবে কাদের?
২০২৪ সাল আসতে আর বেশি দিন বাকি নেই, নতুন বছরে অনেক বড় বড় গ্রহরা তাদের স্থান পরিবর্তন করবে। আবার কিছু গ্রহরা নানান যোগও তৈরি করবে। ২০২৪ সালে কর্মদাতা শনি কুম্ভ রাশিতেই থাকবে আর বৃহস্পতি মে মাস পর্যন্ত নিজের রাশি মেষ রাশিতে থাকবে।
আর তারপর গুরু গ্রহ বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে। এসময় বৃহস্পতি ও শনি মিলিত হবে কুম্ভ রাশিতে, গ্রহদের বিশেষ কৃপা পাবেন কিছু রাশির ব্যক্তিরা। কারা রয়েছেন সেই তালিকায়, দেখুন।

- মেষ রাশি
বৃহস্পতি ও শনি গ্রহের বিশেষ কৃপা পড়বে মেষ রাশির জাতক জাতিকাদের উপর। এসময় আপনার আর্থিক দিকে লাভ হবার পাশাপাশি ব্যবসাতেও সফলতা অর্জন করতে পারবেন। নতুন ব্যবসা খুলতে পারেন বা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তি হবে আপনার। এসময় মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। যে কাজে হাত দেবেন সেই কাজেই পরিবারের সকল সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন আপনি।
- মিথুন রাশি
২০২৪ সালে মিথুন রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় যাবে। বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহের বিশেষ কৃপা পাবেন আপনি। নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও। যদি এই সময় লটারি কাটেন সেখানে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। জীবনে প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। যাদের যানবাহন কেনার ইচ্ছা আছে তা কিনতে পারেন। দাম্পত্য জীবনে সুখী হবেন। স্ত্রীর কোনও খুশির খবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন।
- মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দরজা খুলবে। এসময়ে আপনি আয়ের নতুন পথ খুঁজে পাবেন। যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন করতে পারেন। বেসরকারি চাকরিতে যারা কর্মরত তাদের জীবনে সফলতা আসবে। বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আর্থিক দিকে খুব লাভ হবে। ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন আপনি। এমনকি বিদেশে যাওয়ার সম্ভাবনা আসবে আপনার। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেখানেও তাদের সফলতা আসবে। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications