Zodiac Signs: ভুলেও এই রাশির ব্যক্তিরা হাতে প্রবাল পরবেন না, কিন্তু কেন জানেন?
জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারোটি রাশি এবং নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। গ্রহরা যখন কোনও রাশির জন্মকুণ্ডলীতে অশুভস্থানে থাকে, সেই সব গ্রহকে আরোও শক্তিশালী করবার জন্য জ্যোতিষীরা কিন্তু সকল রাশির ব্যক্তিদের নানান গ্রহরত্ন নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তার মধ্যে একটি হল প্রবাল। এটি মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ যে ব্যক্তি মঙ্গল দুর্বল স্থানে থাকে তাঁকেই প্রবাল পরার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা।
তবে, জ্যোতিষীরা সব রাশির ব্যক্তিদের যে প্রবাল পড়তে বলেন তা কিন্তু নয়। কিছু কিছু রাশির ব্যক্তিদের কিন্তু ভুলেও প্রবাল পড়া উচিত নয়, তাহলে তাদের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে। শুধু তাই নয় রক্তপাত হওয়া সম্ভবনা থাকে।

প্রবাল কোন কোন রঙের হয়
প্রবাল লাল, গেরুয়া, সাদা ও কালো রঙের হয়ে থাকে। প্রবাল পাথর পড়লে মঙ্গল আপনার জন্ম কুণ্ডলীতে আরোও শক্তিশালী হয়ে উঠবে। সমুদ্র সৈকতে পাওয়া যায় এই রত্ন, এটি এক ধরনের কাঠ, এর দাম কিন্তু অনেক।
কোন রাশিরা ব্যক্তিরা প্রবাল পরবেন না
জ্যোতিষীরা বলছেন, মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা কখনোই হাতে প্রবাল পরবেন না, কারণ এই রাশিগুলির শাসক গ্রহ রাহু, আর রাহুর সঙ্গে মঙ্গলের শত্রুর সম্পর্ক রয়েছে। তাই মঙ্গলের দুর্বল থাকলেও এরা প্রবাল পরতে পারেন না। তাই আপনারা যদি হাতে প্রবাল পড়েন তাহলে আপনাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, জীবন সঙ্গীর সঙ্গে নানা অসুবিধা থাকবে এবং কোন কাজেই আপনি তেমনভাবে এগিয়ে যেতে পারবেন না। নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকেও।

কেন প্রবাল পরবেন না
এই রাশির ব্যক্তিরা যে শুধু প্রবাল পড়বেন না তা নয় আপনারা গোমেদও পড়বেন না, কারণ রাহু ও মঙ্গলের মধ্যে শত্রু উৎপন্ন সম্পর্ক রয়েছে। এতে কিন্তু আপনাদের উপর খারাপ প্রভাব পড়বে। কোন কাজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না, আর্থিক দিকে উন্নতি করতে পারবেন না।
কোন রাশির ব্যক্তির প্রবাল পরা খুব শুভ
যদি আপনার রাশিতে মঙ্গল দুর্বল স্থানে থাকে, তাহলে প্রবাল বলার আগে বারবার ভাবুন। শনিদেবের সঙ্গে মঙ্গলের খুব ভালো সম্পর্ক রয়েছে। বৃষ রাশিতে মঙ্গল সপ্তম এবং দ্বাদশ ঘরের অধিপতি, তাই বৃষ রাশির ব্যক্তির জন্য প্রবাল পড়া খুব ভালো। জন্ম কুণ্ডলীতে যে ব্যক্তির মঙ্গল দুর্বল থাকে, প্রবাল তিনিই পড়তে পারেন। তবে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications