বুধ-শুক্রের মিলনে গঠিত মহালক্ষ্মী যোগে সৌভাগ্য ও ব্যাপক আর্থিক লাভ হবে এইসব রাশির জাতকদের

বুধ-শুক্রের মিলনে গঠিত মহালক্ষ্মী যোগে সৌভাগ্য ও ব্যাপক আর্থিক লাভ হবে এইসব রাশির জাতকদের

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যখন কোনও গ্রহ অন্য কোনও গ্রহের সংযোগ তৈরি করে, তখন এই মহাজাগতিক ঘটনা সরাসরি মানব জীবন এবং পৃথিবীকে প্রভাবিত করে। এবং প্রতিটি গ্রহ নক্ষত্রই একটি নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে। সেই মতই আগামী ১৩ জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন যেখানে ইতিমধ্যেই অবস্থিত রয়েছেন বুধ। শুক্রকে বিলাসিতা, সম্পদ ও সৌন্দর্য, জাঁকজমক, এবং ঐশ্বর্যের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে, বুধকে বুদ্ধিমত্তা, যুক্তি, সংলাপ, যোগাযোগ এবং চতুরতার কারক গ্রহ বলে মনে করা হয়। আগামী ১৩ জুলাই এই দুটি গ্রহের সংযোগ তৈরি হতে চলেছে। যার কারণে গঠিত হতে চলেছে অত্যন্ত শুভ মহালক্ষ্মী যোগ। যা সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর প্রভাব ফেলবে, তবে কয়েকটি রাশি রয়েছে, এই যোগের ফলে জীবনে ব্যাপক আর্থিক লাভ পেতে চলেছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে এই গ্রহ সংযুক্তি।

বৃষ রাশি

বৃষ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বৃষ রাশির দ্বিতীয় ঘরে মহালক্ষ্মী যোগ তৈরি হবে। যাকে বলা হয় অর্থ ও বাক্যের স্থান। এই সময় এই রাশির জাতক জাতিকারা হঠাৎ অর্থ পেতে পারেন। এছাড়াও, ব্যবসায় ভাল লাভ হতে পারে। অন্যদিকে, অনেকদিন ধরে যদি কোথাও কিছু টাকা আটকে থাকে, তাহলে এই সময়ে তা উদ্ধার হবে। এই সময় আর্থিক অবস্থা শক্তিশালী হবে। এছাড়াও, যাদের কাজের ক্ষেত্র সঞ্চালনা বা বক্তৃতার সঙ্গে সম্পর্কিত, তাঁদের জন্য এই সময়টি দুর্দান্ত হতে চলেছে। এই সময় পান্না বা গোমেদ ধারণ করলে এই রাশির জন্য উপকারী পাথর হতে পারে। অন্যদিকে, বৃষ রাশির অধিপতি হলেন শুক্র। এবং এই যোগ শুক্রের সংযোগেই তৈরি হচ্ছে। আর তাই এই সময় এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে।

 সিংহ রাশি

সিংহ রাশি

মহালক্ষ্মী যোগের মাধ্যমে সিংহ রাশির জাতকদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই রাশির ১১ তম ঘরে এই যোগ তৈরি হবে। যাকে বলা হয় লাভ ও আয়ের স্থান। অতএব, এই সময়ের মধ্যে আয় বৃদ্ধি হবে। পাশাপাশি এই সময়ে আয়ের নতুন উৎসও তৈরি হবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। এই সময়ে বড় কোনও ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে, যার কারণে আগামী দিনে ভালো অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এই রাশির ব্যক্তিরা। তবে আরও ভালো লাভ পাওয়ার জন্য মুন স্টোন বা মুক্ত ধারণ করতে পারেন যা উপকারী হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

মহালক্ষ্মী যোগ এই রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে খুবই শুভ হতে চলেছে। এই যোগটি এই রাশিরদশম ঘরে তৈরি হবে, যা চাকরি এবং কর্মক্ষেত্রের স্থান হিসাবে বিবেচিত হয়। এই সময় এই রাশির ব্যক্তিরা নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। এর পাশাপাশি ব্যবসায় ভালো লাভ করতে পারেন। রপ্তানির ব্যবসায় নতুন অর্ডার পাওয়া যেতে পারে। যারা চাকরি করেন তাঁরা এই সময় পদোন্নতি বা ইনক্রিমেন্ট পেতে পারেন। এই সময়ে মা লক্ষ্মীর কৃপা থাকবে। এই সময় পান্না বা গোমেদ পরতে পারেন, যা উপকারী রত্ন হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহালক্ষ্মী যোগ খুবই শুভ হতে চলেছে। শুধু তাই নয়, সেই সঙ্গে এই রাশির আয় উন্নতিও অনেক বৃদ্ধি পেতে চলছে। এই রাশির আর্থিক ঘরে অর্থাৎ ১১তম স্থানে হতে চলেছে এই মহাযোগ। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরিতে উন্নতি হতে চলেছে। সেই সঙ্গে নতুন ভালো কোনও চাকরির অফার পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রেও ভালো মুনাফা লাভ হবে। মা লক্ষ্মীর কৃপায় অর্থ ও আয় বৃদ্ধি পেতে চলেছে এই রাশির জীবনে। এছাড়াও সমাজে সম্মান বাড়বে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+