রাশি অনুযায়ী আপনার কোন জিনিসে আসক্তি, জেনে নিন কুঅভ্যাস বদলান এখুনি

রাশি অনুযায়ী আপনার কোন জিনিসে আসক্তি, জেনে নিন কুঅভ্যাস বদলান এখুনি

এক একটি রাশির এক একটি বিষয়ে আসক্তি থাকে। সেটার কিছু ইতিবাচক, কিছু আবার চরম নেতিবাচক দিক রয়েছে। কিছু আসক্তি আমাদের সুঅভ্যাস বলে বিবেচিত হয়, কিছু আবার বদঅভ্যাসে পরিণত হয় যা যত তাড়াতাড়ি সম্ভব বদলে ফেলা প্রয়োজন। কোন রাশির জাতকের কোন আসক্তি রয়েছে তা জেনে নেওয়া যাক একনজরে।

মেষ রাশি

মেষ রাশি

নিজে নিজের মতো সিদ্ধান্ত নিন। কে কী ভাবল তা নিয়ে আপনি বড্ড বেশি ভাবেন। এত ভাববেন না। বরং নিজের উপরে বিশ্বাস রাখুন, তাতেই কাজ হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

নিজের কৌশলী ভাবনা সবসময় কাজে দেবে না। হাতে না মেরে ভাতে মারব, এমনটা সবসময় ভাববেন না। পরিস্থিতি অনুযায়ী রিঅ্যাক্ট করুন।

 মিথুন রাশি

মিথুন রাশি

আপনার সম্মান ও মর্যাদা বোধ প্রবল। সেটা কেউ ছোট করার চেষ্টা করলেই ক্ষেপে ওঠেন। নমনীয় হোন, এতে আপনার সমাজে চলতে ফিরতে সুবিধা হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

অন্যরা আপনাকে নিয়ে ভাবছে কিনা, চিন্তা করছে কিনা তা নিয়েই আপনার মাথা ব্যথা বেশি। এসব ভাবনাকে বিসর্জন দিয়ে জীবন উপভোগ করুন।

সিংহ রাশি

সিংহ রাশি

সব বিষয়েই আপনি জিততে চান। হার পছন্দ নয়। কোনও জায়গায় হার মানতে পারেন না আপনি। জানবেন হার-জিত জীবনের অংশ। সেভাবেই নিজেকে গড়ে তুলুন।

কন্যা রাশি

কন্যা রাশি

সব বিষয়ে এত ভাবনা ভালো নয়। নেতিবাচকতাও আপনাকে পিছিয়ে দিতে পারে। কল্পনা ও নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে বাস্তবের মুখোমুখি হোন।

তুলা রাশি

তুলা রাশি

ভুল করলেই ভয় পেয়ে যান আপনি। কাজ করলে ভুল হতেই পারে। তা নিয়ে আশঙ্কার কিছু নেই। তবে যা করবেন মন দিয়ে করবেন। তাতে ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

সম্পর্ক নিয়ে আপনি খুব ভাবেন। প্রত্যেককে ভালোবাসা ও স্নেহের নজরে দেখেন। এটা ভালো কথা। তবে সেটাকে দুর্বলতা করে ফেলবেন না। বাস্তবকে লক্ষ্য রেখে এগিয়ে চলুন।

ধনু রাশি

ধনু রাশি

মানুষকে বিশ্বাস করেন আপনি। কেউ সেই বিশ্বাস রাখতে না পারলে কষ্টে ভেঙে পড়েন। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন।

মকর রাশি

মকর রাশি

অন্যদের খেয়াল রাখার চেষ্টা করেন আপনি। তবে সকলে আপনার সঙ্গে ভালো ব্যবহার নাও করতে পারে। সেটা দেখে কষ্ট পাবেন না। মনকে শক্ত করতে শিখুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

গোটা দুনিয়া কী ভাবছে তা নিয়ে আপনি বেশি ভাবছেন। নিজের কোনও কিছু পছন্দ হলে বা করার ইচ্ছা হলে করে ফেলুন। জগতের চিন্তা করবেন না।

মীন রাশি

মীন রাশি

কোন কাজ করার ক্ষেত্রে বড্ড তাড়াহুড়ো করেন আপনি। সময়ে সব কাজই করতে হবে। তবে তা করতে গিয়ে তাড়াহুড়োয় কাজ বিগড়ে যেতে পারে। সেটা মাথায় রাখুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+