হোলির দিনই কি দেখা দেবে ব্লাড মুন? মহা জাগতিক ঘটনার সাক্ষী থাকবে কোন কোন দেশ?
চলতি বছর দোল উৎসব পড়েছে ১৩ মার্চ, হোলি উৎসব পড়েছে ১৪ মার্চ। হোলির দিন কিন্তু অত্যন্ত বিশেষ। এই দিনেই ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। প্রত্যেক বছর মোট চারটি গ্রহণ হয়। যদিও কোনও গ্রহণকে শুভ বলে মনে করা হয় না, এমনটাই বলে জ্যোতিষশাস্ত্রে। দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ ঘটে। চলতি বছর বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে ১৪ মার্চ।
রাতের পরিষ্কার আকাশে চাঁদকে সকলেই স্পষ্ট ভাবে দেখতে পান। তবে ব্লাড মুন দেখতে হলে সকলেই চান। তবে সবসময় কিন্তু সেটি একদমই সম্ভব হয় না। আর এই ব্লাড মুন যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তারপরেই কিন্তু এই দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন আপনিও!

- ব্লাড মুন বা রক্তিম চন্দ্র কী
চলতি বছর ১৩ ১৪ মার্চ এক বিরল মহাজগতি দৃশ্যের সাক্ষী থাকতে চান আপনি? যেদিন আকাশে দেখা যাবে এই চাঁদের। যেটি ব্লাড মুন নামে পরিচিত। আর এই দিনে কিন্তু সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। যেটি চাঁদ, পৃথিবী ছায়ার মধ্যে পুরোপুরি ঢেকে গিয়ে তার রক্তিম বর্ণ ধারণ করবে। এই সময়ে চাঁদের লালচে আভা দেখা যাবে। যা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হবে। গ্রহণের সময় চাঁদের রঙ লালচে হয়ে ওঠে বলেই একে এই নামে ডাকা হয়।
- কখন ঘটে
যখন চন্দ্র পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি চলে যায়, আর পৃথিবী যখন সূর্যের ও চাঁদের মধ্যে অবস্থান করে, তখন সূর্যের আলোই কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবাহিত হয় এবং বায়ুমণ্ডল তার মধ্য দিয়েই সূর্যালোককে প্রতিফলিত করে। এই বায়ুমণ্ডল সূর্যের আলোকে এমনভাবে ফেলে, যা কিন্তু কমলা বা লাল রঙের আলো চাঁদের দিকে যায়, যা কিন্তু ব্লাড মুন নামে পরিচিত।
- পূর্ণ চন্দ্রগ্রহণের সময়
চলতি বছর পূর্ণ চন্দ্রগ্রহণ ১৩ মার্চ গভীর রাত থেকে শুরু হচ্ছে, পরের দিন ভোর পর্যন্ত থাকবে। আংশিক গ্রহণ ১৩ মার্চ রাত ১১ টা ৫৭ মিনিটে থেকে শুরু হচ্ছে, ১৪ মার্চ ভোর ২ টো ২৬ মিনিট থেকে ভোর ৩ টে ৩১ মিনিট পর্যন্ত থাকবে। সম্পূর্ণ গ্রহণটি সকালে শেষ হবে।
- ভারত থেকে কী দৃশ্যমান হবে
ভারত থেকে এই গ্রহণটি কিন্তু দেখা যাবে না। তাঁর কারণ এই গ্রহণটি দিনের বেলা আমাদের দেশে ঘটবে। সেই ক্ষেত্রেই গ্রহণটি ভারতবাসীকে দেখতে পাবেন না। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, পশ্চিমা আফ্রিকা, পশ্চিম ইউরোপের বাসিন্দা কিন্তু এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন।
- কারা কারা এই ঘটনার সাক্ষী থাকবেন?
২০২৫ সালের পূর্ণ চন্দ্রগ্রহণ অর্থাৎ ব্লাড মুন যে জায়গা গুলি থেকে দেখা যাবে সেটা হচ্ছে- উত্তর আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক, শিকাগো, কানাডা, মেস্কিকো আর দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা, কলোম্বিয়া, ওয়েস্টার্ন, ইউরো, বার্সেলোনা, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ইত্যাদি।
- কীভাবে দেখবেন
এটি কিন্তু অন্ধকার জায়গা থেকে সবথেকে ভালো দেখা যায়। তাছাড়াও দূরবীন বা টেলিস্কোপের ব্যবহার করে ব্লাডমুন দেখতে পারেন। তবে যখন গ্রহণ চলে সেই সময় বাইরে বেরোবার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ২০২২ সালের পর এই ব্লাডমুন কিন্তু আর দেখা যায়নি। চলতি বছর এই মহা জাগতিক ঘটনার সাক্ষী থাকবেন আপনিও!












Click it and Unblock the Notifications