জানেন কী আপনার শোওয়ার ধরন ত্বকের ক্ষতি করছে, জানুন আপনার ধরন কোনটি
জানেন কী আপনার শোওয়ার ধরন ত্বকের ক্ষতি করছে, জানুন আপনার ধরন কোনটি
ঘুম শারীরিক নানা সমস্যারই বড় ওষুধ। ঠিক যেমন আপনার ত্বকের জেল্লা ধরে রাখার জন্য প্রয়োজন ভাল ঘুমের। নইলে চোখের তলায় কালি, মুখে বলিরেখার ছাপ স্পষ্ট হয়ে ওঠার মতো সমস্যা লেগেই থাকে। কর্মব্যস্ত জীবনে রূপচর্চা করার সময়ও বিশেষ নেই। তাই মন না চাইলেও জেল্লাহীন ত্বক নিয়েই কাটছে দিন। কিন্তু জানেন কী রূপচর্চার পরিবর্তে শুধু শোওয়ার ধরন বদলালেই আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও ঝলমলে। আপনার শোওয়ার ধরনের ফলে চোখের কোলে কালি, বলিরেখা আর ফুসকুড়ির সমস্যা হতে পারে। আপনার গাল একদিকে দেবে যেতে পারে।

বালিশ জড়িয়ে ঘুমনো
ত্বক ভালো রাখার জন্য প্রথমেই যেটা করা দরকার তা হল বালিশের কভার সবসময় পরিস্কার রাখবেন। অনেকেরই বালিশ জড়িয়ে ঘুমনোর অভ্যাস। নোংরা কভারে জীবাণু থাকতে পারে এবং তা ত্বকের পক্ষেও ক্ষতিকর।

বালিশে মুখ গুঁজে ঘুমনো
সোজা হয়ে শুতে পারেন না অনেকেই। কারও কারও অভ্যাস পাশ ফিরে মুখের একাংশ বালিশে গুঁজে ঘুমনো। জানেন কী এই অভ্যাস আপনার ত্বকের কতটা ক্ষতি করতে পারে। কারণ, মুখে থাকা ক্রিম বালিশে লেগে ঘাম তৈরি করে। তার ফলে মুখে র্যাশ বেরনোর সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। তাই পারলে সোজা হয়ে ঘুমনো অভ্যাস করুন।

উপুড় হয়ে ঘুমনো
উপুড় হয়ে ঘুমনোর অভ্যাসও কিন্তু আপনার ত্বকের প্রচণ্ড ক্ষতি করে। কারণ, তার ফলে আপনি যতক্ষণ ঘুমোচ্ছেন ততক্ষণ আপনার ত্বকের ফলিকল কোনওভাবেই বায়ুর সংস্পর্শে আসতে পারে না। তাই ব্রণ, বলিরেখার মতো সমস্যা ক্রমশই বেড়ে যায়। এছাড়াও রক্ত চলাচল সঠিকভাবে না হওয়ায় চোখের তলায় কালি কিংবা চোখ ফুলে যায়। যার ফলে আপনাকে দেখেই ক্লান্ত বলে ভুল করতে পারেন অনেকেই।

চিৎ হয়ে শোওয়া
বিশেষজ্ঞদের মতে, এটাই ঘুমনোর সবচেয়ে ভাল ভঙ্গি। পিঠ দিয়ে শোওয়ার ফলে ত্বকের সব গ্রন্থি ভালমতো অক্সিজেন পায়। রক্তসঞ্চালনও ঠিক মতো হয়। এই ভাবে শুলে ত্বকে কোনও দাগ হয় না। বালিশের তেল বা অন্যান্য ময়লাও ত্বকে লাগে না। ত্বকে চুলকানির ঝুঁকিও কম হয়।

পেটে চাপ দিয়ে উপুড় হয়ে শোওয়া
অনেকেই এই ভাবে শুতে পছন্দ করেন। কিন্তু জানেন কি এর চেয়ে ক্ষতিকর শোওয়ার ভঙ্গি আর কিছু হতে পারে না? ত্বকের গ্রন্থিগুলো এই ভঙ্গিতে ঠিক মতো অক্সিজেন পায় না। বালিশে মুখ গুঁজে শোওয়ার ফলে মুখের ত্বকেও বাতাস একেবারেই পৌঁছয় না। রক্তসঞ্চালনের মাত্রাও ঠিক থাকে না এই ভঙ্গিতে। চোখের তলায় ফোলা ভাব, ত্বকের গ্রন্থিগুলো বুজে যাওয়া-সহ একাধিক সমস্যা হতে পারে এই ভঙ্গিতে শুলে। এই ভাবে শোওয়া থেকে বিরত থাকুন!

পাশ ফিরে শোওয়া
ত্বক ভাল রাখতে এই ভঙ্গিতেও শুতে পারেন। এতে ত্বকের ক্ষতি কম হয়। তবে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে কোনও ক্রিম মাখলে সেটা বালিশে লেগে যাওয়ার আশঙ্কা থাকে। তবে খুব চাপ দিয়ে শুলে মুখের এক পাশে বলিরেখা ও ত্বক কুঁচকে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।












Click it and Unblock the Notifications