আপনার কোন খারাপ অভ্যাসের জন্য আপনি মা লক্ষীর কৃপা থেকে দূরে সরছেন, জেনে নিন
আপনি মা লক্ষীর কৃপা থেকে দূরে সরছেন কিন্তু কেন?
জীবনে সুখী হওয়ার চাহিদা প্রতিটি মানুষের মধ্যেই থাকে। যদি এই অভ্যাস গুলি কোনও ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে সুখী হওয়া খুব কঠিন। কারণ এই অভ্যাস গুলির জন্যে মা লক্ষী ব্যক্তির রেগে যান। যদি আপনি মা লক্ষীর আশীর্বাদ চান তাহলে এই অভাস গুলি ত্যাগ করুন। চলুন জেনে নিন অভ্যাস গুলি কী কী।

কোন কোন গুন দিয়ে মানুষ চিনবেন
একজন ব্যক্তির তাঁর অভ্যাসের ওপর নির্ভর করে তাঁকে ভালো বা খারাপ আভাস দেওয়া হয়। যদি কোনও ব্যক্তির মধ্যে যদি ভালো অভ্যাস থাকে তাহলে তিনি শুধু মানুষের অনুপ্রেরণাই নয়, সম্মান ও যথেষ্ট খ্যাতিও অর্জন করতে পারবেন, আর যেসব ব্যক্তির মধ্যে খারাপ অভ্যাসের সাথে যুক্ত সেই সব ব্যক্তি ব্যক্তি নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

বাড়িতে পুজো করলে কী লাভ হয়
বাড়িতে নিত্যদিন পুজো করলে চিন্তা ও মনে পবিত্রতা আসে। কিন্তু যারা পুজো করেন না তাঁদের মনে ও ঘরে খারাপ প্রভাব বাসা বাঁধতে শুরু করে। যেখানে খারাপ প্রভাব বেশি পড়ে সেখানে মা লক্ষী বিরাজ করতে পারে না।

মা লক্ষী কোথায় বিরাজ করেন
যে বাড়ি পরিষ্কার,পরিচ্ছন্নতা সেই বাড়িতে মা লক্ষী বিরাজ করেন। কিন্তু যাঁরা নোংরা পোশাক পরেন, দাঁত পরিষ্কার করেন না। তাঁদের বাড়িতে মা লক্ষ্মীও থাকেন না। এমন ধরনের মানুষের ঘরে রোগবালাই ক্রমশ বাড়তে থাকে। সেই সঙ্গে আর্থিক ক্ষতিও হয়। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে ঘর ও শরীরের পরিষ্কার রাখুন। তাহলে ভগবান লক্ষী আপনার ওপর সন্তুষ্ট হবেন।

বয়স্কদের সম্মান করুন
যাদের বাড়িতে সবসময় মারামারি ও ঝগড়া হয়, তাঁদের বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন না। এতে মা লক্ষী অসন্তুষ্ট হয়। যে বাড়ি ভালোবাসার পরিবেশ ও প্রাণময় আচরণ করেন সবাই, সেইসব বাড়িতে বিরাজ করেন মা লক্ষী। কোনও বৃদ্ধ মানুষকে কোনও কারণ ছাড়া হয়রানি, অপমান করবেন না। কোনও অসহায় মানুষকে কারণ ছাড়াই মুখ ঝামটা দেবেন না। তাঁদের ওপর মা লক্ষী রেগে যান। সেই সব বাড়িতে মা লক্ষী থাকেন না। বাড়ির সুখ ও সমৃদ্ধি সব নষ্ট হয়ে যায়। তাই আপনার বয়স্কদের সম্মান করুন।












Click it and Unblock the Notifications