বাড়ির বাস্তু দোষ দূর করতে মহাশিবরাত্রি দিন এই কাজগুলি করুন, উপকার পাবেন
বাড়ির বাস্তু দোষ দূর করতে মহাশিবরাত্রি দিন এই কাজগুলি করুন, উপকার পাবেন
ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রি পালিত হয়। কথিত আছে এই বিশেষ দিনে ভগবান শিবের সঙ্গে দেবী পার্বতীর পূজা করলে অনেক উপকার হয়। জ্যোতিষশাস্ত্র বলা হয়, সব ব্রতের মধ্যে শিবরাত্রি ব্রত হল সর্বশ্রেষ্ঠ। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এটি হিন্দুদের কাছে একটি বিশেষ ব্রত। যা কম বয়সী থেকে বেশি বয়সই অনেকেই পালন করে থাকেন। এবছর এই মহাশিবরাত্রি ব্রত পড়েছে পয়লা মার্চ অর্থাৎ মঙ্গলবার। এই বিশেষ উৎসবটি পালন কড়া হয় দেবতা শিবকে উত্সর্গ করে। তবে, এই বছর এই শিবরাত্রির দিন খুব বিশেষ হতে চলেছে। এমনটাই জানাচ্ছেন জ্যোতিষীরা। কারণ এই দিন পঞ্চগড়ী যোগও তৈরি হচ্ছে। এদিন দেবতা শিবের উপাসনা করলে ভগবানের সান্নিধ্য পাওয়া যায়।

ভগবান শিবকে খুশি করতে কী কী করা দরকার
এই বিশেষ দিনে দেবতা শিবকে খুশি করতে শিবলিঙ্গে দুধ, চন্দন, ভস্ম, গাঁজা, ইত্যাদি অনেক কিছু নিবেদন করা হয়। মহাশিবরাত্রির দিন পুজো করলে বাড়ির বাস্তু দোষ দূর হয়। কোন কোন কাজ করলে বাস্তুদোষ কাটে।

শুভ সময় কখন
এই বিশেষ দিনের শুভ সময় জেনে নিন। সকাল ১১.৪৭টা থেকে দুপুর ১২.৩৪টা পর্যন্ত থাকবে অভিজিৎ মুহুর্ত থাকবে। তারপর বিজয় মুহুর্ত থাকবে দুপুর ০২.০৭ থেকে ০২.৫৩ পর্যন্ত। এই সময়টা শুভ কাজ করার জন্য খুব ভালো সময়। সন্ধ্যা ৫.৪৮ থেকে ৬.১২ পর্যন্ত হতে চলেছে গোধূলি মুহুর্ত।

এই বিশেষ দিনে কোন মন্ত্র উচ্চারণ করা শ্রেয়
এই বিশেষ দিনে শিব ঠাকুরকে মাথায় জল ঢালুন। জল ঢালার পর 'ওম নমঃ শম্ভবায় চ মায়োভয় চ নমঃ শঙ্করায় চ' মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি জপ করার সময় পুরো বাড়িতে জল ছিটিয়ে দিন। এটি যে বাড়িতে করা হয়ে থাকে সেই বাড়িতে খারাপ কোনও শক্তি ঢুকতে পারে না। সেই সঙ্গে ঘরে থাকে সুখ-শান্তিও। যে বাড়িতে প্রায় অশান্তি লেগে থাকে বা অন্য কোন সমস্যা তা দূর করতে বিশেষ দিনে বাড়ির উত্তর-পূর্ব দিকে এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে ঘরের কোণে জল ছেটান। উপকার পাবেন।

প্রতিকার
যদি কোন বাড়িতে বাস্তু ত্রুটি থাকে তাঁর প্রতিকারের জন্য বাড়ির পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে একটি বেল গাছ লাগান এবং তাতে জল দিন। উপকার পাবেনই। এতে বাস্তু দোষ দূর হয়। মহাশিবরাত্রির দিন সন্ধ্যায় ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান। বাড়ির আর্থিক দিক ঠিক রাখতে বাড়ির উত্তর-পূর্ব দিকে শিব -পার্বতীর ছবি লাগান। ভগবান শিব, মাতা পার্বতী, কার্তিক ও গণেশজির অর্থাৎ শিব ঠাকুরের পুরো পরিবারের ছবি লাগান ,উপকার লাগান। তাহলে বাড়িতে নেতিবাচক কোনও শক্তি প্রবেশ করতে পারবে না।












Click it and Unblock the Notifications