আর্থিক উন্নতির জন্য বাড়িতে মানি প্ল্যান্ট ও বাঁশগাছ ছাড়াও রাখুন এই গাছ, হবে লক্ষ্মীলাভও
আর্থিকদিকে উন্নতি করতে ও জীবনে সফলতা অর্জন করতে সকলে পারেন না, তার জন্য তাঁরা জীবনে অনেক কষ্ট করেন, তবুও সফলতা অর্জন করতে পারেন না। যে কারণে মানসিক চাপ বাড়তে থাকে।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান ও দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চান, তাহলে বাড়িতে শুধু ম্যানিপ্ল্যান্ট নয়, ক্র্যাসুলা গাছ লাগাতে পারেন। যাতে আর্থিক দিকে খুব লাভ হয় ও পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন।

- ক্র্যাসুলা গাছ কী কী নামে পরিচিত
বাড়িতে এই গাছ থাকলে আপনারা জীবনে সকল কাজে এগোতে পারবেন। ক্র্যাসুলা গাছ মানি ট্রি, ফ্রেন্ডশিপ ট্রি, লাকি প্ল্যান্ট এবং জেড প্ল্যান্ট নামে পরিচিত। এই গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। যে বাড়িতে এই গাছ লাগানো থাকে, তার অর্থপ্রাপ্তি হয়। আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে তাঁকে যেতে হয় না।
- আর্থিক সঙ্কট দূর হবে
ক্র্যাসুলা গাছ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয়, এই গাছ নাকি টাকাকে চুম্বকের মতো আকর্ষণ করে। তাই আর্থিক সমস্যা দূর করতে ও আয়ের নতুন উৎস খুঁজে পেতে অবশ্যই বাড়িতে লাগান এই গাছ।
- বাড়িতে ও অফিসে কেন রাখবেন এই গাছ
যদি আপনি বাড়িতে ও অফিসে ইতিবাচক শক্তি বজায় রাখতে চান, তাহলে বাড়িতে এই গাছ রাখাতেই পারেন। আপনার অফিসে বা ব্যবসার জায়গাতে একটি ক্র্যাসুলা গাছ লাগাতে পারেন। তাহলে কিন্তু দেখবেন আপনার আর্থিক দিকে লাভ হবে।
- কোথায় এই গাছ লাগাবেন না
বাড়িতেই ক্র্যাসুলা গাছ লাগালে অবশ্যই আপনার বাড়ির প্রধান দরজার ডানদিকে এই গাছ লাগাবেন। শোওয়ার ঘরে এক গাছ একদমই লাগাবেন না। এতে বাস্তুত্রুটি হতে পারে। এতে পরিবারের সদস্যদের সঙ্গে সকলের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে।
- মা লক্ষ্মী ও বিষ্ণুর সহায় থাকবে
যে বাড়িতে এই গাছ থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী সব সময় থাকে। সেই সঙ্গে বিষ্ণুর সহায় থাকবে আপনার ওপর। যদি পারেন এই আপনি কর্মক্ষেত্রে এই গাছ লাগালে আপনার আর্থিক দিকে লাভ হবে।
- কীভাবে এই গাছের যত্ন নেবেন
এই গাছের খুব বেশি যত্ন করতে হয় না। একটি পাত্রে বা মাটিতেই গাছ লাগাতে পারেন। এটাতে সামান্য রোদ আর সামান্য একটু জল দিলেই এই গাছ হুহু করে বাড়তে থাকে। আর সেই সঙ্গে আপনার অর্থপ্রাপ্তি হতে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications