Yogini Ekadashi 2023: কবে থেকে পালিত হবে যোগিনী একাদশী, কোন কোন কাজ করা শুভ

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে, সেই রকমই তেমনি যোগিনী একাদশীর এক বিশেষ গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি এই বিশেষ দিনে উপোস করে দেবতার বিষ্ণুর উপাসনা করেন তাদের জীবনে সাফল্য লেগেই থাকে।

কবে থেকে পালিত হবে যোগিনী একাদশী

জুন মাসের ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে যোগিনী একাদশী (Yogini Ekadashi 2023) । উপোস করে যদি আপনি মন দিয়ে দেবতাকে ডাকেন তাহলে কৃষ্ণ এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। শুধু তাই নয়, সেই সঙ্গে বিষ্ণুও কিন্তু সন্তুষ্ট হন।

Yogini Ekadashi

বিষ্ণুর কৃপা পাওয়া যায়

কথিত আছে মৃত্যুর পর মানুষের স্থান হয় বিষ্ণুর পায়ের কাছে, পৃথিবীর আনন্দ সুখ ভোগ করতে করতে মানুষ মৃত্যুর পর বৈকুন্ঠ ধামে চলে যান। যে ব্যক্তি যোগিনী একাদশীর উপবাস করেন এবং মন দিয়ে দেবতাকে ডাকেন, তার ঘরে সুখ, সমৃদ্ধি শান্তি বিরাজ করে। শুধু তাই নয়, যোগিনী একাদশীর উপবাস করলে একজন ব্যক্তি ৮৮ রকম ফল পান। যদি হাজার ব্রাহ্মণকে খাইয়ে আপনি যে পূর্ণ অর্জন করবে তার থেকেও একটি যোগিনী একাদশীর দিন উপবাস করলে পুণ্য ফল লাভ করা যায়।

শুভ সময়

যোগিনী একাদশী ১৩ জুন সকাল ৯ টা ২৮ থেকে শুরু হয়েছে, তবে শুভ সময় ১৪ জুন সকাল ৮ টা ২৮ মিনিট থেকে, ১৪ ই জুন অর্থাৎ বুধবার এই উপবাস চলবে। ১৫ জুন বৃহস্পতিবার এই সকাল ৫ টা ৩৭ মিনিট থেকে আবার শুভ সময় শুরু হবে যা সকাল ৮ টা ১০ মিনিট পর্যন্ত চলবে।

Ekadashi 2023

আমিষ খাবেন না

যদি আপনি যোগিনী একাদশীর পুজো করেন এবং এদিন দেবতার বিশেষ পুজো করেন তাহলে আমিষ জাতীয় খাবার খাবেন না। সেই সঙ্গে মদ, পিঁয়াজ রসুন এই ধরনের জিনিস হাতে স্পর্শ করবেন না। একাদশীর দিন ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে দেবী লক্ষ্মীর আরাধনা করুন।

পাঁচালী পড়ুন

সূর্যকে আপনার সামর্থ্য মতন খাদ্য নিবেদন করুন।সেই সঙ্গে দেবতার উপাসনা করুন এবং সূর্যকে ফুল, ফল নিবেদন করুন। যোগিনী একাদশীর দিন দেবতা সূর্যকে হলুদ বস্ত্র নিবেদন করুন, সেই সঙ্গে যোগিনী একাদশীর পাঁচালী পড়ুন।

Yogini Ekadashi

কেন এই একাদশী বিশেষ

জানেন কি কেন যোগিনী একাদশী খুব বিশেষ বলে মনে করা হয়? কথিত আছে, ভগবান বিষ্ণু চার মাস ঘুমিয়ে থাকেন। তার আগে পালিত হয় যোগিনী একাদশী, এর পর আসে দেব শয়নী একাদশী। এই সময় ৫ মাস ঘুমিয়ে থাকেন বিষ্ণু। বলা হয় পাঁচ মাস ক্ষীর সাগরে বিশ্রাম নেন বিষ্ণু। আর এই সময়ে বিবাহ সহ কোন শুভ কাজ সম্পন্ন হয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+