২০২৫ বার্ষিক রাশিফল : মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য ২০২৫ সালে ব্যয়ের বিষয়ে আরও নজর রাখতে হবে। এই বছর মার্চের পর মিথুন রাশির জাতকদের আর্থিক অবস্থা আগের থেকে ভালো হয়ে যাবে। আপনি যদি কোনও বড় ব্যবসায় বিনিয়োগ করতে চান, তবে এই বছর সাবধানতার সঙ্গে সব কাজ করুন।বাড়ি বা যানবাহন কেনার স্বপ্ন এবছর পূরণ হবে। আপনার বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে আপনি অর্থ সংগ্রহ করবেন। যা দিয়ে আপনি আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে।
কর্মজীবন ও ব্যবসায় শুভ হবে। তবে লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। যাদের ব্যবসায় বাধার সম্মুখীন হয়েছে, তারা বছরের মাঝামাঝি সময়ে তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবার শুরু করতে পারেন। যারা তাদের চাকরি হারিয়েছেন তারা আবার এটি পেতে পারেন। চাকরিজীবীদের জন্য বছরের শুরুটা ভালো হবে।

বছরের মাঝামাঝিতে নতুন চাকরির চেষ্টা করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদেরও বিদেশ থেকে নতুন ও ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পারিবারিক ও প্রেমের জীবনে সাফল্য আসবে। এই বছর আপনি আপনার পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বছরের শেষে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে কিছু বিবাদ হতে পারে। তাই সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিক থেকে, মিথুন রাশির জাতকদের জন্য বছরের কিছু মাস ভালো যাবে। তবে মাসের মাঝামাঝি সময়ে আপনি পেট সংক্রান্ত কিছু রোগে ভুগতে পারেন।












Click it and Unblock the Notifications