Year Ender 2024: গ্রহ দোষ থেকে মুক্তি পেতে, অর্থলাভের জন্য বাড়ির এদিকে রাখুন ক্রিসমাস ট্রি
ক্রিসমাস আসতে আর বেশি দিন বাকি নেই। এই উৎসবের জন্য সকলেই কিন্তু প্রায় অপেক্ষা করে থাকেন। তাছাড়া ২৫ ডিসেম্বর বাড়িতে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, কেক কিনে সকলেই কিন্তু বড় করে সেলিব্রেট করে থাকেন। তবে বাড়ির যেকোনও দিকে কিন্তু ক্রিসমাস ট্রি রাখা যায় না।
এতে ব্যবসা থেকে আর্থিকদিকে অবনতি হতে পারে। কোনও কাজেই আপনি জীবনে এগোতে পারবেন না। তবে সঠিক দিকে এটি রাখলে আপনার আর্থিক দিকেও লাভ হবে, গ্রহের দোষ থেকেও মুক্তি পাবেন। এবার ২৫ ডিসেম্বর আনা ক্রিসমাস ট্রি আপনি কোথায় রাখবেন।

- কীভাবে রাখবেন ক্রিসমাস ট্রি
বেশিরভাগ ক্ষেত্রে সকলেই ব্যবসার স্থানে কিংবা অফিসে ক্রিসমাস ট্রি দিয়ে সাজান। হয় বলা হয় ক্রিসমাস ট্রি বাড়িতে রাখলে আপনার সেই গাছে ফুল, আলো দিয়ে সাজাতে হয়। আবার অনেকে চকোলেট, বাচ্চাদের খেলনা দিয়েও সাজানো হয়। আর এটি বাড়িতে থাকা কিন্তু অত্যন্ত শুভ।
- কী কী কাজে লাগে
ক্রিসমাস ট্রি যে শুধু সাজানোর জন্য বাড়িতে রাখা হয়, কিংবা বড়দিনের জন্য বাড়িতে রাখা হয়, তা কিন্তু নয়। অনেকে এমনিও কিন্তু ক্রিসমাস ট্রি বাড়িতে রাখেন, এতে বাড়ির পরিবেশ বদলে যেতে থাকে। এতে ঘরে সুখ, শান্তি বজায় থাকবে। সকলের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা বাড়বে, মন শান্ত থাকবে। কাজে মন বাড়বে আপনার।
- কোন দিকে রাখবেন
ক্রিসমাস ট্রি কিন্তু বাড়ির যেকোনও দিকে রাখা যায় না। এটি বাড়ির উত্তর দিকে রাখা শুভ। যদি আপনি উত্তর স্থানে না রাখতে পারেন, তাহলে উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম, দক্ষিণ- পূর্ব দিকে রাখতে পারেন। এটি রাখলে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। দূর হবে নেতিবাচক শক্তি । সেই সঙ্গে আপনিও জীবনে সফলতা অর্জন করতে পারবেন।
- কী কী দিয়ে সাজানো শুভ
ক্রিসমাস ট্রি রাখলে তা রঙবেরঙের ফুল দিয়ে সাজানো হয়। এতে লাল ও হলুদ রঙের ফুল বেশি ব্যবহার করা হয়। তাহলে আপনার পরিবারের শান্তি বজায় থাকবে। আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। তাই আপনার জীবনে প্রেম বজায় থাকবে। আপনি সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন। সকলেও কিন্তু আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। তাই এই বছর বড় দিনের আগেই বাড়িতে নিয়ে চলে আসুন ক্রিসমাস ট্রি ।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications