Year Ender 2023: বছরভর শনির অশুভ প্রভাবে বিধ্বস্ত ছিলেন কোন রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা ধীরগতির গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে। যখন কোনও ব্যক্তি শুভ কাজ করেন শনি তাকে ভালো ফল দিয়ে থাকেন আবার যখন কোনও ব্যক্তি অশুভ কাজ করেন কর্মদাতা গ্রহ তাঁকে খারাপ ফল দিয়ে থাকেন।

২০২৩ সাল প্রায় শেষের মুখে আসছে, আসছে ২০২৪ সাল, দেখুন চলতি বছরের শনিদেবের প্রভাব কেমন ছিল, শনিদেবের শুভ দৃষ্টিতে কাদের জীবনে সাফল্য এসেছে, কাদের জীবনেই বা শনির অশুভ দৃষ্টিতে সমস্যা বেড়েছে। কাদেরই বা দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সমস্যা এসেছিল, দেখুন।

Year Ender 2023

শনি এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে সময় নেন আড়াই বছর। জানুয়ারি মাসের শনি বিপরীতমুখী অবস্থায় ছিল, তারপর নভেম্বর মাসের ৪ তারিখ শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে এই গ্রহ বিরাজ করবে। তারপর শনি প্রবেশ করবেন মীন রাশিতে। সে সময় বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলবে সে।

২০২৪ সালে শনিগ্রহ স্থান পরিবর্তন করে কিছু রাশির জাতক-জাতিকাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তার মধ্যে ছিল কন্যা, তুলা, মকর রাশি ব্যক্তিরা, কারণ তাদের ওপর শনির অশুভদৃষ্টি থাকায় তারা এই বছরে তেমনভাবে কোনও কাজে সফলতা অর্জন করতে পারেননি। শুধু তাই নয়, এই বছর তাদের উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। ব্যবসাতেও এসেছে নানান সমস্যা।

২০২৩ সালে এই রাশির ব্যক্তিদের আর্থিক সমস্যারও সম্মুখীন হতে হয়েছিল, এমনকি পৈত্রিক সমস্যা নিয়েও হয়েছিল নানান সমস্যা। ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে শনি। তাই ২০২৪ সালে খুব সাবধানে থাকতে হবে আপনাদেরকে, তাই আগে থেকেই সতর্ক হোন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+