Year Ender 2023: এই বছরে কবে, কখন ঘটেছে সূর্য-চন্দ্রগ্রহণ, কাদের ওপরেই বা পড়েছে অশুভ প্রভাব
নতুন বছর আসতে আর বেশি দিন বাকি নেই, তার আগে পুরনো বছর অর্থাৎ ২০২৩ সালে কী কী ঘটনা ঘটেছে, কবে বা হয়েছে সূর্য ও চন্দ্রগ্রহণ। গ্রহণের অশুভ প্রভাবই বা কাদের ওপর পড়েছে, তা জানার জন্য অনেকেই উদগ্রীব হয়ে আছেন।
ধর্মীয় ও জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে যেকোনও গ্রহণকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এখান থেকে জানুন চলতি বছরে কবে কোন সময়ে সূর্য ও চন্দ্র গ্রহণ ঘটেছিল।

- কবে ঘটেছিল সূর্যগ্রহণ
২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটেছে এপ্রিল মাসের ২০ তারিখ, ভারতীয় সময় অনুযায়ী সকাল সাতটা চার মিনিটে শুরু হয়েছিল, এই গ্রহণ শেষ হয়েছিল ১২ টা ২৯ মিনিটে। বছরের দ্বিতীয় সূর্য গ্রহণ ঘটেছে ১৪ অক্টোবর শনিবার, রাত ৮:৩৪ থেকে শুরু হয়েছিল। এই গ্রহণ শেষ হয়েছিল ২ টো ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্র এই গ্রহণ ঘটেছে। এই গ্রহণও কিন্তু ভারত থেকে দৃশ্যমান হয়নি, চলতি বছর ভারত থেকে কোনও সূর্যগ্রহণই দৃশ্যমান হয়নি, তাই সূতক সময়ও বৈধ হয়নি।
- কবে ঘটেছিল চন্দ্রগ্রহণ
২০২৩ সালে প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল শুক্রবার ৫ মে, গ্রহণ শুরু হয়েছিল রাত ৮ টা ৪৫ মিনিট থেকে, যা শেষ হয়েছিল রাত ১ টায়। এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হয়েছিল, তাই সূতক সময়ও বৈধ হয়। গ্রহণ শুরুর ৯ ঘন্টা আগে থেকে শুরু হয়েছিল সূতক সময়ে। বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্র গ্রহণ ঘটেছিল ২৯ অক্টোবর রবিবার, গ্রহণ শুরু হয়েছিল ১ টা ০৬ মিনিট থেকে, শেষ হয়েছিল ২ টো ২২ মিনিটে। ভারত থেকে এই গ্রহণ দেখা গেছিল। সেই কারণে তার সূতক সময়ও বৈধ হয়েছিল।
- কাদের জীবনের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে
মিথুন, সিংহ, কন্যা এবং তুলা রাশির জাতক জাতিকাদের সূর্যগ্রহণের কারণে নানান সমস্যার মধ্যে পরতে হয়েছে। তাদের জীবনে উত্থান পতন লেগেই ছিল। কোনও শুভ কাজে তারা সফলতা অর্জন করতে পারেননি। জীবনে তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনও তাদের নানা অশান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। তারা কোনও কাজে সফলতা আনতে পারেননি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications