Year Ender 2023: বছরশেষে দেখে নিন বছরভর গুরু গ্রহের কৃপা পেয়েছেন কারা

Year Ender 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, এই গ্রহকে আমরা গুরু গ্রহ বলেই জানি। আবার বৃহস্পতি যখন স্থান পরিবর্তন করেন বা ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে।

বলা হয়, যে রাশির ব্যক্তিদের জন্ম তালিকায় এই গ্রহ শুভ স্থানে থাকে তাদের আর্থিক দিকে খুব লাভ হবে, তাঁরা সকল কাজে উন্নতি করতে পারেন। গুরু গ্রহের কৃপা যাদের উপর থাকে তারা ব্যবসায় খুব লাভ করতে পারেন। জীবনে তাদের সফলতা লেগেই থাকে। বছর শেষে দেখে নিন বছর ভর গুরু গ্রহের কৃপা পেয়েছেন কোন রাশির জাতক-জাতিকারা।

Eclipse 2024: নতুন বছরে কবে, কখন ঘটবে গ্রহণ, কোথা থেকে দৃশ্যমান হবে সূর্য ও চন্দ্রগ্রহণ?

Year Ender 2023

চলতি বছরে বৃহস্পতি গ্রহের সঙ্গে অনেক শুভ গ্রহের মিলন হয়েছে। যার ফলে শুভ প্রভাব পড়েছে কিছু রাশির ব্যক্তিদের ওপর। বৃহস্পতি গ্রহ এপ্রিল মাসের ২২ তারিখ প্রবেশ করেছে মেষ রাশিতে, ৪ সেপ্টেম্বর গুরু গ্রহ মেষ রাশিতে বিপরীতমুখীও হয়েছিলেন। ডিসেম্বর মাসের ৩১ তারিখ মার্গী হতে চলেছে। তারপর মেষ রাশিতে প্রবেশ করবেন তিনি। নতুন বছরের পয়লা মে মাস পর্যন্ত একই রশিদে বিরাজ করবেন বৃহস্পতি গ্রহ।

২০২৩ সালে বৃহস্পতির কৃপায় জীবনে সাফল্য এসেছিল মিথুন, কর্কট, কন্যা রাশির ব্যক্তিদের । সারা বছর ধরে তারা আর্থিকভাবে যথেষ্ট অর্থ উপার্জন করেছেন। অংশীদারিত্ব ব্যবসায় তাদের জীবনের সফলতা এসেছে। এমনকি চাকরি থেকে ব্যবসায় মিলেছে তাদের সাফলতাও। ক্রমেই ব্যাঙ্ক ব্যালেন্স বেড়েছে। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পেরেছেন। তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করেছেন তাঁরা, ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়েছেন তারা। তাছাড়া যথেষ্ট উন্নতি করেছেন সকল কাজেই। রাজনীতিতে যারা যুক্ত তারাও পেয়েছেন যথেষ্ট নাম, যশ, খ্যাতি ও সম্মান।

সারা বছর ধরে বৃহস্পতি গ্রহের অবস্থানের পরিবর্তন হওয়ার কারণে মিথুন, কর্কট, সিংহ, কন্যা রাশির ব্যক্তিরা সুবিধা পেয়েছিলেন। সেই সঙ্গে তাদের জীবনে আসা সমস্ত বাধা বিঘ্নতাও তারা কাটিয়ে উঠতে পেরেছেন। তাঁরা যদি নতুন চাকরিরও প্রস্তাব পেয়েছেন। দাম্পত্য জীবনেও তাঁরা সুখের মুখ দেখএছেন। অবিবাহিতদের মধ্যে অনেকের বিয়ে হয়েছে। কর্মজীবনে মিলেছে তাদের সফলতাও। আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়েছেন। সম্মান বৃদ্ধি হয়েছে তাদের। সৃজনশীল কাজের ক্ষেত্রেও আপনার জীবনে সফলতা এসেছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+