আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে বৈশাখ মাসের এই দিন তুলসীর পুজো করুন, খুশি হবেন দেবী লক্ষ্মীও
জ্যোতিষশাস্ত্র এবং হিন্দুধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, বৈশাখ মাসের বৃহস্পতিবার তুলসী গাছের পুজো করা অত্যন্ত শুভ। যদিও নিত্যদিন তুলসী পুজো করলে জীবনে সাফল্য লেগে থাকে এবং দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়।
যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান, জীবনে সাফল্য অর্জন করতে চান তাহলে বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার তুলসী গাছের পুজো করুন। তাহলে জীবনে নানান সমস্যা থেকে বের হতে পারবেন আপনি। বৈশাখ মাসে যদি আপনি সূর্য ওঠার আগে স্নান করে তুলসী দেবতাকে পুজো করেন তাহলে জীবনে সাফল্য লেগে থাকবে। এতে আপনার আর্থিক দিকেও লাভ হবে।

বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু পুজো করা অত্যন্ত শুভ। জীবনের সমস্ত দুঃখ, কষ্ট দূর হবার পাশাপাশি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা। চলতি বছর ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে বৈশাখ মাস। যা বৈশাখ পূর্ণিমা নামে পরিচিত। ২৩ মে এই মাস শেষ হবে।
বৈশাখ মাসের বৃহস্পতিবার আপনি তুলসী গাছের পুজো করুন। তুলসী গাছের সামনে মাটি বা ময়দার প্রদীপ তৈরি করে রাখুন। তারপর তাতে ঘি, মোমবাতি পুড়িয়ে তাতে দিন। তারপর একটি পাত্রে সাত টুকরো হলুদ, এক টুকরো গুড়, ৭ গ্রাম ডাল মিশিয়ে গাছের সামনে রাখুন।
তারপর আপনি তুলসী ও বিষ্ণুর দেবতার ধ্যান করুন। তারপর আপনার নাম, গোত্র বলুন। তারপর পাত্রে কিছুটা জল ঢালুন। তারপর তাকে সাতবার প্রদক্ষিণ করুণ। তারপর আপনার হাতের পাত্রটি রেখে দিন। আপনার মনের ইচ্ছা দেবতাদেরকে জানান। তারপর ওম নমো ভগবতে মন্ত্রটি জপ করুণ।এতে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি উপচে পড়বে ও নতুন সম্পত্তি কিনতে পারেন। এই বিশেষ দিনে যদি আপনার তুলসী পাতার প্রয়োজন হয় তাহলে তা তার আগের দিন ছিঁড়ে রাখবেন। কখনোই সেদিন ছিঁড়বেন না। রোজই আপনি তুলসী দেবীর পূজা করবেন। এতে দেবীর কৃপা পাবেন আপনি।
যদি ছেঁড়েন তাহলে এতে ভগবান শ্রী হরি রেগে যান। এতে কিন্তু আপনার জীবনে লেগে থাকবে আর্থিক সঙ্কট। নানান সমস্যার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না আপনি। পরিবারে সকলের সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে। মতের অমিল হবে। দাম্পত্য জীবনে ও আপনি সুখী হবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications