রাগান্বিত শনিদেবকে শান্ত করতে এই কাজগুলি করুন, এতে জীবনে আসবে সাফল্য

রাগান্বিত শনিদেবকে শান্ত করতে এই কাজগুলি করুন, এতে জীবনে আসবে সাফল্য

জ্যোতিষশাস্ত্রে শনি দেবতার একটি বিশেষ স্থান রয়েছে। শনি দেবতাকে কর্মের দেবতা, ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। মানুষ যেমন কাজ করেন অর্থাৎ কর্মফল অনুযায়ী তিনি সবাইকে ফল দান করে থাকেন। তিনিই একমাত্র গ্রহ যিনি কর্মফল অনুযায়ী সকলকে ফল দিয়ে থাকেন। এমন অনেক কাজ আছে যেগুলিতে তিনি খুব রেগে যান। শনি কুদৃষ্টিতে মানুষের জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আর্থিকদিকে অনেক অবনতি হয়। পারিবারিক দিকে তাঁকে ঝামেলায় পড়তে হয়। আবার শনি যদি কাউকে ভালো দৃষ্টি দিয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তি আর্থিক দিকে খুব উন্নতি করেন। পারিবারিক দিকে দিয়ে তারা খুব সুখী হন। ফকির থেকে সে রাজা পর্যন্ত হয়ে যেতে পারে। শনির এই দৃষ্টি থেকে সরতে এবং জীবনকে সুন্দর করতে কী কী উপায়ে গ্রহণ করবেন তা জেনে নিন।

কখন শনিদেবের পুজো করবেন

কখন শনিদেবের পুজো করবেন

শনি দেবের যখনি পুজো দেবেন সেটি সূর্যোদয়ের পরে দেবেন, না হলে সূর্যাস্তের পর শনিদেবের পুজো করুন। এতে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। পুজোর সময় তার পছন্দমতো জিনিসট তাঁকে অর্পণ করুন। তাহলে দেবতা খুশি হন এবং আপনার ওপর বিশেষ আশীর্বাদ দেন। তাতেই আপনার আর্থিক দিকে খুব উন্নতি এবং জীবনের সাফল্য আসবে।

 শনির শুভদৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হতে হয় সকলকে

শনির শুভদৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হতে হয় সকলকে

যে সকল ব্যক্তি শনির অশুভদৃষ্টি, মহাদশায় পড়েছেন তারা শনিদেবের পুজো করুন। তাহলেই আপনি এই অশুভ দশা থেকে বের হতে পারবেন। কারণ এই অশুভ দশা চলার সময় আপনার জীবনের নানান প্রকোপের সম্মুখীন হতে পারেন। যাতে আপনার জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন। আপনি জীবনে এগোতে পর্যন্ত পারবেন না।

আকন্দ ফুল দিন

আকন্দ ফুল দিন

শনিদেবকে তার পছন্দের জিনিস পুজোর সময় দিন। তার প্রিয় ফুল আকন্দ ফুলের মালা তাকে দিন। এগুলি শনিদেবকে দিলে তিনি খুব খুশি হন এবং তার কুদৃষ্টি থেকে আপনি দূরে সরতে পারবেন। তাছাড়া প্রতি শনিবার তাকে আকন্দ ফুলের মালা পরান।

সরিষার তেলের প্রদীপ জ্বালান

সরিষার তেলের প্রদীপ জ্বালান

শনিদেবের কুদৃষ্টি এড়াতে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং যদি পারেন সরিষার তেলে এক টাকার কয়েন রাখুন। তারপরে আপনি সেটি নিয়ে শনি মন্দিরে গিয়ে দেবতার মুখ দেখে সেই পাত্রটি কোন গরিব দারিদ্র মানুষকে দান করুন। সরিষার তেলে প্রদীপ জ্বালান। কালো তিল দিয়ে রাখুন। তাহলে দেখবেন আপনার অশুভ দৃষ্টি চলে গেছে। আপনি জীবনে দাঁড়াতে পারছেন। আর্থিক দিকে অভাব কেটে যাবে।পারিবারিক এবং দাম্পত্য জীবনে সুখ আসবে। প্রত্যেকটি কাজেই আপনার জীবনে সাফল্য মিলবে।

হনুমানজির পুজো করুন

হনুমানজির পুজো করুন

শনিদেবের প্রিয় দেবতা হলেন হনুমান জি। তাই হনুমানজিকে খুশি করলে আপনার শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি সরতে পারবেন। সেই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করলে শনিদেব খুশি হন। তাই শনিবার করে শনিদেবের পুজো দেবার পর হনুমানজির পুজো করুন। জীবনে এগোতে, আর্থিক দিকে উন্নতি করতে শনিদেবের পুজো করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+