বাড়িতে গণেশ পূজা করলে পালন করুণ কয়েকটি বিধি বাস্তুশাস্ত্র মতে

গণেশ পূজা ঘিরে একাধিক বিধি রয়েছে। তবে বাস্তুশাস্ত্র বলছে কয়েকটি বিভি মেনে চললে গণেশ পূজা বাড়িতে সফল ভাবে হয়। আর গণেশ সন্তুষ্ট থাকলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য।

গণেশ পুজোয় সবচেয়ে বড় বিষয় হল প্রসাদ। গণেশের জন্য বিশেষ প্রসাদ ঠিকভাবে না তৈরি করলে এই সিদ্ধিদাতা দেবতা রুষ্ট হন বলে কথিত রয়েছে। এছাড়াও গণেশ পূজা ঘিরে একাধিক বিধি রয়েছে। তবে বাস্তুশাস্ত্র বলছে কয়েকটি বিভি মেনে চললে গণেশ পূজা বাড়িতে সফল ভাবে হয়। আর গণেশ সন্তুষ্ট থাকলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য।

বাড়ির কোনদিকে রাখতে হবে গণেশ মূর্তি?

বাড়ির কোনদিকে রাখতে হবে গণেশ মূর্তি?

বাড়ির উত্তর-পূর্ব দিক বা একেবারে পশ্চিমর দিকে গণেশকে প্রতিষ্ঠা করে বাড়িতে সমৃদ্ধি লাভ হয়। বাস্তুশাস্ত্র বিদরা মনে করেন এইভাব গণেশ মূর্তি রাখলে সৌভাগ্যও নেমে আসবে আপনার জীবনে। উল্লেখ্য, বাড়িতে ঢুকেই যেখানে সবচেয়ে বেশি মানুষ গণেশমূর্তি দর্শন করতে পারবেন , সেরকম জায়গায় রাখতে হবে 'বাপ্পার' মূর্তি ।

গণেশ পূজার বাসন কেমন হবে ?

গণেশ পূজার বাসন কেমন হবে ?

তামার বাসনের জায়গায় গণেশ পূজার সামগ্রীতে ব্যবহার করা হোক রুপোলি রঙের বাসন। জ্যোতিষবিদ তথা বাস্তুবিদদের মতে রূপোর বাসন যদি গণেশ চতুর্থীর পুজোয় ব্যাবহার করা হয়, তাহলে তা বাড়ির সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি করে ।

কোন ঘরে রাখা যাবে না গণেশ মূর্তি ?

কোন ঘরে রাখা যাবে না গণেশ মূর্তি ?

সাধারণত বাড়ির শোয়ার ঘরে গণেশ মূর্তি না রাখাই ভালো। অন্তত তেমনটাই বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। আর অবশ্যই গণেশমূর্তির দিকে পা করে শোয়া উচিত নয়।

মোদক

মোদক

গণেশের আরেক নাম "মোদপ্রিয়"। নারকোল ও গুরের পুরকে ময়দার মধ্যে ঢুকিয়ে তৈরি করা হয় মোদক। যা গণেসের বিশেষভাবে প্রিয় খাবার। এছা়ডাও কলা গণেশের বিশেষ প্রিয়।

মোয়া

মোয়া

অনেক সময়ই মোদক বানানোর সময় থাকে না । সেক্ষেত্রে মোয়া বেশ পছন্দ গণেশের। প্রসাদের ক্ষেত্রে সবশেষে মুড়ির মোয়া পছন্দ করেন গণেশ দেব। তাই তাঁর প্রসাদে অবশ্যই রাখা হয় মুড়ির মোয়া। গুরের সঙ্গে মুড়ি দিয়ে এই বিশেষ মোয়া বাানো হয়।

গণেশ পুজোয় ব্যবহৃত হয় না তুলসী

গণেশ পুজোয় ব্যবহৃত হয় না তুলসী

পৌরাণিক এই কথা অনুযায়ী, গণেশের পুজোয় বহুবিধ জিনিস ব্যবহার হলেও , শাস্ত্র মতে কিছুতেই ব্যবহার করা হয় না তুলসী পাতা। এক পৌরাণিক কাহিনি অনুসারে কিছুতেই তুলসীকে গণেসের পুজোতে রাখা যায়না। এমনই মত বহু শাস্ত্রজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+