‘হনুমান জয়ন্তী’ কবে পালিত হবে? এদিন মহিলাদের কোন কোন কাজ করা নিষিদ্ধ
প্রতিবছর আড়ম্বরের সঙ্গে দেশজুড়ে পালিত হয় হনুমান জয়ন্তী। চৈত্র মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথিতে এই বিশেষ দিন পালিত হয়। চলতি বছরের ১৬ এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে।

দেবতাকে খুশি করতে কী করবেন
এই বিশেষ দিনে ভক্তরা ভগবান হনুমানের পুজো করেন এবং তাকে খুশি করবার জন্য নানান প্রতিকারও মেনে চলেন। বলা হয়, যে ব্যক্তি হনুমানজির নিত্য পুজো করেন বা হনুমান জয়ন্তীতে উপোস করে দেবতার পুজো করেন তার জীবনের সর্বদাই সাফল্য লেগে থাকে।

ভুলেও এই কাজগুলি করবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, হনুমান জয়ন্তীর দিন মহিলাদের এমন অনেক কাজ আছে যেগুলি করা উচিত না, এই ভুলগুলি তারা যদি করেন তাদের হনুমানজি অশুভ ফল দিয়ে থাকেন। তাদের উপর রেগে যান, দেখুন কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়।

দেবতাকে কারা স্পর্শ করবেন না
শাস্ত্র মতে, হনুমানজিকে শিশু ব্রহ্মচারী হিসেবে পুজো করা হয় হনুমান জয়ন্তীর দিন। মহিলারা দেবতার পুজো করলেও তাকে কিন্তু স্পর্শ করবেন না। এতে হনুমানজি খুব রেগে যান এবং আপনাদের ওপর অশুভ্য ফল দেবেন সে।

মহিলারা হনুমানজিকে সিঁদুর পরাবেন না
হনুমানজি মেটে সিঁদুর পড়তে খুব পছন্দ করেন। তাই প্রতি মঙ্গলবার হনুমানজিকে মেটে সিঁদুর পড়ানো হয়, ঠিক তেমনি হনুমান জয়ন্তী দিনও কিন্তু হনুমানজিকে মেটে সিঁদুর পড়ানোর নিয়ম রয়েছে।

লাল ফুল অর্পণ করুন
তবে এই সিঁদুর কখনোই কিন্তু মহিলারা এই দিন হাতে করে দেবতার কপালে দেবেন না, এতে হনুমানজির রুষ্ট হন। মহিলারা এদিন সিঁদুরের পরিবর্তে দেবতাকে লাল ফুল অর্পণ করতে পারেন।

বজরং বাণ পাঠ করবেন না
হনুমান জয়ন্তীর দিন কখনোই হনুমানজির বজরং বাণ পাঠ করবেন না। এটি কিন্তু করা একেবারেই নিষিদ্ধ। যদি আপনি এটি পাঠ করেন তাহলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। আপনার জীবনের সুখ থাকবে না। সংসারে নেমে আসবে অভাব। তাছাড়াও দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন না।

মহিলারা মেনে চলুন এটি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে বলা হয়, হনুমানজিকে হনুমান জয়ন্তীর দিন নতুন আসনে বসানোর নিয়ম রয়েছে। তা কিন্তু মহিলারা একদমই করবেন না। এটি শুধু মাত্র পুরুষরাই করবেন।

হনুমান জয়ন্তীর দিন মহিলারা এই রঙের বস্ত্র পরুন
হনুমান জয়ন্তীর দিন মহিলারা কালো বা সাদা রঙের বস্ত্র একদমই পড়বেন না। এটি খুব অশুভ। হনুমানজির পুজো করার সময় লাল, হলুদ, গোলাপি রঙের বস্ত্র পড়া খুব শুভ। এতে দেবতা খুব খুশি হবেন এবং আপনার উপর শুভ প্রভাব ফেলবেন।

এদিন নুন খাবেন না
হনুমান জয়ন্তীর দিন মহিলারা যখন ফল আহার করবেন সে সময় নুন দিয়ে খাবেন না। এটি খুব অশুভ। এই বিশেষ দিনে কোনও খাবারে নুন না দিয়ে খাওয়াটাই ভালো।

হনুমান চাল্লিশা পাঠ করুন
মহিলারা হনুমানজির পুজো করার সময় ফুল, মালা, ধূপ দিতে পারেন। সেই সঙ্গে হনুমান চাল্লিশা, সুন্দরকাণ্ড ইত্যাদি পাঠ করতে পারেন। এতে কোনও বাধা নেই। তবে অবশ্যই বজরংবান পাঠ করবেন না । এতে কিন্তু দেবতা খুব রেগে যান, একমাত্র পুরুষেরাই পাঠ করতে পারেন এটি ।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications