আপনার দুর্ভাগ্যকে পরিণত করবে সৌভাগ্যে, মেনে চলুন শাস্ত্রের এই পাঁচ বচন

আপনার দুর্ভাগ্যকে পরিণত করবে সৌভাগ্যে, মেনে চলুন শাস্ত্রের এই পাঁচ বচন

ভাগ্যের সঙ্গ অথবা সৌভাগ্য জীবনের দিশা–দশা বদলে দিতে পারে। যদিও সকলের ভাগ্যে এই সুখ লেখা থাকে না। আর সেখান থেকেই মানুষের জীবনে সমস্যা, আর্থিক ক্ষতি, পরিবারে অশান্তির মতো বিষয় বারংবার হতে থাকে। তবে শাস্ত্রে এমন কিছু কথা বলা হয়েছে, সেটা যদি মেনে চলা যায় তবে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে বেশি সময় নেয় না। শাস্ত্রের এই বচন ব্যক্তির ভাগ্য বদলে দেয়। আসুন জেনে নেওয়া যাক শাস্ত্রের সেই বচনগুলি যা সকলের পক্ষে খুবই কাজের।

কখনও সময় নষ্ট করবেন না

কখনও সময় নষ্ট করবেন না

শাস্ত্রে সময়কে খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। তাই সময়ের সঠিক ব্যবহার করুন। ভগবান সকলকে কিছু না কিছু প্রতিভা দিয়ে রেখেছেন। সেটাকে বাইরে নিয়ে আসার জন্য কঠোর পরিশ্রম করুন। সময় নষ্ট করে তা হারিয়ে ফেলবেন না। এরকম করলে তা আপনাকে অযোগ্য বানিয়ে তুলবে।

ক্রোধ ও লালসা থেকে দুরত্ব তৈরি করুন

ক্রোধ ও লালসা থেকে দুরত্ব তৈরি করুন

মানুষের জীবনের দু'‌টি সবচেয়ে বড় বদগুণ হল ক্রোধ ও লালসা। এই দুই এমন দুর্গুণ যা ভালো ভালো মানুষকেও অধঃপতনে নিয়ে যায়। তাই ক্রোধ ও লালসা এই দু'‌টিকে যে ত্যাগ করতে পারবে তাঁর জীবনে সফল হওয়া কেউ আটকাতে পারবে না।

 ভালো ব্যবহার

ভালো ব্যবহার

আপনি খালি হাতে এসেছেন আর খালি হাতেই ফিরে যাবেন। মৃত্যুর পর মানুষ আপনার ব্যবহারকেই মনে রাখবে। তাই ভালো ব্যবহার করুন সকলের সঙ্গে এবং সকলের প্রিয় হয়ে উঠুন। এটা আপনাকে সব কাজে সফল বানাবে। এই জন্য সকলের সঙ্গে নিজের ব্যবহার ভালো করুন।

এই মানুষদের সম্মান করুন

এই মানুষদের সম্মান করুন


মা-বাবা, গুরু জাতীয় মানুষদের আশীর্বাদে এমন ক্ষমতা রয়েছে যে তাঁরা আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দিতে পারে। তাই সর্বদা তাঁদের সম্মান করুন, সেবা-যত্ন করুন। এতে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে।

 স্ত্রীকে সম্মান

স্ত্রীকে সম্মান

নিজের স্ত্রীকে সবসময় ভালোবাসা ও সম্মান দিন। কারণ একমাত্র স্ত্রী স্বামীর সব পরিস্থিতিতে তাঁর পাশে থাকেন। কারণ যোগ্য ও বুঝদার স্ত্রীর সঙ্গ ব্যক্তিকে সব মুশকিল সময় থেকে অতিক্রম করিয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+