২০১৯ ভোটে উত্তরপ্রদেশে বিজেপির সাফল্যের সম্ভাবনা কতটা! জ্যোতিষ গণনায় পদ্মশিবিরের ভাগ্যে কী উঠে এলো
বিজেপির পোক্ত দূর্গ উত্তরপ্রদেশ ঘিরে রীতিমত তপ্ত রাজনৈতিক পারদ। গোবলয়ে হিন্দিভাষী ভোটব্যাঙ্কের প্রেক্ষাপটে এই রাজ্য রীতিমত গুরুত্বপূর্ণ।
বিজেপির পোক্ত দূর্গ উত্তরপ্রদেশ ঘিরে রীতিমত তপ্ত রাজনৈতিক পারদ। গোবলয়ে হিন্দিভাষী ভোটব্যাঙ্কের প্রেক্ষাপটে এই রাজ্য রীতিমত গুরুত্বপূর্ণ। কথায় বলে উত্তরপ্রদেশ যার দখলে তারই রাস্তা প্রশস্ত হয় সংসদের দিকে। আর সেদিক থেকে ২০১৯ লোকসভা নির্বাচনে এই রাজ্যকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। কিন্তু এককালে সমাজবাদী পার্টি ও বিএসপির পোক্ত জমি উত্তরপ্রদেশে কি বিজেপির পক্ষে ই এবার রায় দেবে মানুষ? জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটি গণনায় উঠে আসছে বেশ কিছু তথ্য।

সমাজবাদী পার্টির ভোটভাগ্য!
উত্তরপ্রদেশে এই মুহূর্তে সমাজবাদী পার্টি ও বিএসপির জোট হয়েছে। এদের মধ্যে সমাজবাদী পার্টির ভাগ্যে কী রয়েছে, সেদিকে নজর সকলের। নির্বাচনের প্রথম দুটি দফায় ভাগ্য সুখের হবে সমাজবাদী পার্টির। তবে শনির অবস্থানের প্রেক্ষিতে ভোটের ফলাফলে কোনও রকমের সুবিধার জায়গা পাবে না সমাজবাদী পার্টি।

আভ্যন্তরীন বিবাদ
জ্যোতিষ গণনা অনুযায়ী সমাজবাদী পার্টির সঙ্গে বিএসপির জোটের কারণে বেশ কয়েকটি জায়গায় বিবাদ লেগে থাকতে পারে। কয়েকটি জেতা আসন হারাতে হতে পারে এই জোটকে।

উত্তরপ্রদেশের বিজেপির দখলে ক'টি আসন?
জ্যোতিষ গণনা অনুযায়ী দেখা যাচ্ছে, বিজেপির দখলে থাকতে পারে ৩০ থেকে ৪০ টি আসনে। সেরাজ্য়ের ৮০ টি আসনের মধ্যে বিজেপির সঙ্গে বিরোধীদের বিশাল টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালে এই রাজ্য থেকে ৭১ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। সেবার ৭৩ টি আসন উত্তরপ্রদেশ থেকে পেয়েছিল এনডিএ।












Click it and Unblock the Notifications