Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহেন্দ্র সিং ধোনির অবসর কি ২০২০ সালেই! জ্যোতিষবিদের পর্যবেক্ষণ কী বলছে

২০২০-তেই কি ধোনির অবসর! জ্যোতিষবিদের পর্যবেক্ষণ কী বলছে

'আমাকে এসব নিয়ে জিজ্ঞাসা করবেন না জানুয়ারি পর্যন্ত'.. বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এই মুহূর্তে ২২ গজে না থেকেও 'ম্যান অফ দ্য মোমেন্ট'! ধোনির 'স্টারডম' তথা কৃতিত্বের সাম্রাজ্য এতটাই যে বাউন্ডারির মধ্যে বা বাইরে থেকেও তিনি বার বার খবরে উঠে আসতে পারেন। আর এই জন্যই তিনি ভক্তকূলের প্রিয় 'মাহি'। উল্লেখ্য, বিবিসিআইয়ের সাম্প্রতিক চুক্তি তালিকা ঘিরে সিদ্ধান্ত ধোনির কেরিয়ার ঘিরে খানিকটা কৌতূহলের ধোঁয়াসা তুলে দিয়েছে। তাঁকে ঘিরে জল্পনার মধ্যেই একনজরে দেখে নেওয়া যাক ধোনির অবসর ঘিরে প্রখ্যাত জ্যোতিষবিদরা কী বলছেন।

কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন ধোনি?

কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন ধোনি?

প্রখ্য়াত জ্যোতিষচর্চা সাইট 'গণেশা স্পিকস' এর মতে ধোনির কোষ্ঠী অনুযায়ী, তিনি এখন রাহু মহদশার মধ্য দিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছে চন্দ্রের অন্তর্দশা। আর এই অবস্থানের জন্যই ক্রিকেট থেকে আপাতত কিছুদিন দূরে থাকতে হচ্ছে ধোনিকে। এছাড়াও ধনুতে শনি-কেতুর যৌথ প্রবেশের জেরে প্রতিযোগিতা মূলক ক্ষেত্রের বাইরে থাকতে হচ্ছে এই ক্রিকেট তারকাকে।

আসন্ন সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অবস্থান কী হতে পারে?

আসন্ন সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অবস্থান কী হতে পারে?

'গণেশা স্পিকস' বলছে, জানুয়ারি ২৪ , ২০২০ সালের আগে ধোনির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ঘিরে সেভাবে কোনও সুখবর আসার সম্ভাবনা নেই। তবে তার পরে মকরে শনির অবস্থান পাল্টাতে চলেছে। ফলে সেক্ষেত্রে ধোনির কেরিয়ারে নেতিবাচক থেকে খানিকটা ইতিবাচকভাব তৈরি হতে পারে। প্রিমিয়ার লিগ, কিংবা ঘরোয়া ক্রিকেটে আগামী কয়েকদিন ধোনির কেরিয়ারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

 অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ কি খেলবেন ধোনি?

অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ কি খেলবেন ধোনি?

জ্যোতিষবিদদের মতে, ২০২০ সালের বেশিরভাগ সময়েই মঙ্গলের অন্তর্দশা ধোনির কেরিয়ারে প্রভাব ফেলবে। যার জের গিয়ে পড়তে পারে ধোনির আন্তর্জাতিক কেরিয়ারে। এতে মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপ খেলতে সম্ভবত পারবেন না ধোনি।

 অবসর নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র?

অবসর নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র?

'গণেশা স্পিকস' এর মতে , ২০২০ সালের মার্চ মাসের পর খানিকটা সময় উন্নতি রয়েছে ধোনির কেরিয়ারের দিক থেকে। তবে জানুয়ারি মাসটি ধোনিকে নিয়ে ধোঁয়াশা থাকবেই। জ্যোতিষীদের মতে, দেশের অন্যতম ক্রিকেট তারকা তথা সেরা অধিনায়ক ধোনি ২০২০ সালের অক্টোবর মাসের মধ্যেই ঘোষণা করতে পারেন নিজের অবসরের সিদ্ধান্ত।

 সৌরভ-মাহি সম্পর্ক

সৌরভ-মাহি সম্পর্ক

তবে .,সমস্ত গণনা ও জ্যোতিষচর্চার শেষেও বলা যেতে পারে, যে ভারতীয় ক্রিকেটের 'মাহি' কী করবেন , তা তিনি ছাড়া কেউ জানেননা । এমন বক্তব্যই একবার ধোনি সম্পর্কে রেখেছিলেন সৌরভ। যে সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিসিসিআইয়ের প্রধান। আর বহু বছর আগে, যখন সৌরভের অবসরগ্রহণ হয়েছিল তখন ধোনি ছিলেন অধিনায়ক। আবারও এই দুই ব্যক্তিত্ব মুখোমুখি। মাঝে রয়েছে আরও একটি 'অবসর' এর জল্পনা। আর এবার 'ভবিতব্য' কোনপথে এগিয়ে যায়, সেদিক নজর জ্যোতিষ দুনিয়ার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+