গণেশ পুজোয় ব্যবহার হয় না এই উপকরণটি, নেপথ্যে গণেশের প্রেম কাহিনি

গণেশ পুজার আচার আচরণও অনেক রকমের। এই পুজোতে বিভিন্ন জিনিস ব্যবহার করা হলেও, ব্যবহৃত হয়না তুলসী পাতা। তার নেপথ্যেও রয়েছে এক কাহিনি।

গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশ জুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে গণেশ পুজা। গণেশকে কোথাও মণ্ডপে এনে পুজো করা হয়, কোথাও বা বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। গণেশ পুজার আচার আচরণও অনেক রকমের। এই পুজোতে বিভিন্ন জিনিস ব্যবহার করা হলেও, ব্যবহৃত হয়না তুলসী পাতা। তার নেপথ্যেও রয়েছে এক কাহিনি।

তুলসী ও হিন্দু পূজারীতি

তুলসী ও হিন্দু পূজারীতি

হিন্দু ধর্ম অনুসারে মনে করা হয় তুলসী সবচেয়ে পবিত্র গাছ। প্রতিদিন বহু গৃহস্থেই পুজো করা হয় তুলসীকে। ভগবান বিষ্ণুর পূজায় তুলসীর মাহাত্ম অপরিসীম। কিন্তু গণেশের পুজোয় কখনোই ব্যবহার করা হয় না তুলসী।

গণেশ ও তুলসীর পৌরাণিক কাহিনি

গণেশ ও তুলসীর পৌরাণিক কাহিনি

কথিত আছে, এক সময়ে তুলসী মহিলা রূপে ভগবান বিষ্ণুর উপাসনা করতেন। একমাত্র বিষ্ণু ছাড়া তিনি কারোর আরাধনা করতেন না। এমন সময়ে একদিন তিনি গণেশের কাছে যান যখন গণেশ ধ্যানে মগ্ন ছিলেন। সেখানে গিয়ে গণেশকে বিয়ের প্রস্তাব দেন তুলসী।

তুলসীকে যা বললেন গণেশ

তুলসীকে যা বললেন গণেশ

গণেশ প্রত্যুত্তরে তুলসীকে জানান, তিনি ব্রহ্মচারী । তাই কিছুতেই তুলসীকে বিয়ে করতে পারবেন না তিনি। এই কথা শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন তুলসী।

তুলসীর অভিশাপ

তুলসীর অভিশাপ

গণেশের কাছ থেকে এমন কথা শুনে ক্ষুব্ধ তুলসী গণেশকে অভিশাপ দেন যে ,একদিন জোর করেই গণেশকে বিয়ে করতে হবে।

গণেশের অভিশাপ

গণেশের অভিশাপ

তুলসীর কাছ থেকে এই ধরণের অভিশাপ পেয়ে ক্রোধ চেপে রাকতে পারেন না গণেশ। প্রত্যুত্তরে তিনি বলেন, তুলসীকেও একদিন দুর্ভাগ্যবসত একজন রাক্ষসকে বিয়ে করতে হবে। আর সেই জন্মের পরবর্তী জন্মে তুলসীকে গাছ হয়ে জন্মাতে হবে।

অভিশাপ সত্যি হল

অভিশাপ সত্যি হল

গণেশের অভিশাপের ফলে শঙ্খচুড় নামের এক রাক্ষসের সঙ্গে বিয়ে হয় তুলসীর। এরপর পরের জন্মে গাছ হিসাবে জন্ম নেয় তুলসী। গাছ রূপে তুলসীর জন্মের পর মর্ত্যলোক জুড়ে সমাদরে পুজিত হয় তুলসী।

 গণেশ পুজায় ব্যবহৃত হয় না তুলসী

গণেশ পুজায় ব্যবহৃত হয় না তুলসী

পৌরাণিত এই কথা অনুযায়ী, গণেশের পুজায় বহুবিধ জিনিস ব্যবহার হলেও , শাস্ত্র মতে কিছুতেই ব্যবহার করা হয় না তুলসী পাতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+