কেন পুরীতে জগন্নাথদেবকে ভোগ হিসাবে খিচুড়ি দেওয়া হয়, জানেন সেই অজানা কাহিনী?
প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। আর এই বিশেষ উৎসবে বলরাম, জগন্নাথ, সুভদ্রার বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। জ্যোতিষশাস্ত্রে, হিন্দুধর্মে চার ধামের বিশেষ গুরুত্ব রয়েছে। এই চারধামের অন্যতমই হল পুরীর জগন্নাথ মন্দির। পুজোর সময় জগন্নাথদেবকে ৫৬ টি ভোগ নিবেদন করা হয়। তার মধ্যে অন্যতম হল খিচুড়ি। আপনি কি জানেন জগন্নাথ দেবকে কেন খিচুড়ি নিবেদন করা হয়?
কথিত আছে, কর্মাবাঈ নামে একজন মহিলা পুরীতে বসবাস করতেন। তিনি জগন্নাথ দেবকে সন্তান স্নেহে খুব ভালোবাসতেন। মহাপ্রভুর দেখাশোনা করতেন। এবং জগন্নাথদেবের তিনি পুজো করতেন।

একদিন কর্মাবাঈ জগন্নাথদেবকে খিচুড়ি খাওয়ানোর খুব ইচ্ছা হল। তখন মায়ের মনোবাসনার কথা বুঝতে পারলেন মহাপ্রভু। আর সে সময়ে নিজের মায়ের সামনে মহাপ্রভু সামনে হাজির হয় তার খিদে পেয়েছে বলে তাকে জানালেন। সে সময়ই কর্মাবাঈ তড়িঘড়ি করে খিচুড়ি রান্না করে ভগবানকে জগন্নাথ দেবকে নিবেদন করেন। এরপর থেকেই প্রতিদিন খিচুড়ি খাওয়ার ইচ্ছের কথা জগন্নাথের তাঁর মাকে জানাতেন।
এখানেই শেষ নয়, একদিন একজন মহিলা কর্মাবাঈকে বলেন, তিনি যেন রোজ স্নান করে জগন্নাথ দেবের পুজো দেন। পরের দিন তাই জগন্নাথ দেবের মা স্নান সেরে যখন খিচুড়ির রান্না করতে যান তখন একটু দেরি হয়ে যায়। সেই সময় দ্রুত মহাপ্রভু তার মায়ের কাছে এসে বলেন, তাড়াতাড়ি খিচুড়ি দিতে। কারণ মন্দির খোলার সময় হয়ে গেছে। তাই তাড়াতাড়ি খিচুড়ি রান্না করে তার মা জগন্নাথ দেবকে খেতে দেন।
মহাপ্রভু তাড়াতাড়ি তা খেয়ে মন্দিরে চলে যান। কিন্তু তার মুখে লেগে থাকে অল্প একটু খিচুড়ি। এদিকে মহাপ্রভুর মুখে খাবার দেখে মন্দিরের পুরোহিত এই বিষয়টি জানার চেষ্টা করেন। তখন জগন্নাথদেবই তাঁকে খিচুড়ির বিষয়ে পুরো গল্প শোনান। এবং বলেন তাঁর মা তাঁকে রোজ খিচুড়ি রান্না করে খাওয়ান। একদিন তার মা মারা গেলেন। পুরোহিত দেখেন জগন্নাথ দেব খুব কাঁদছেন। তখন পুরোহিত মহাপ্রভুর কাছে জানতে চান কি হয়েছে। তিনি বলেন, তাঁর মা কর্মাবাঈ মারা গেছেন।
জগন্নাথ পুরোহিতকে বলেন, এরপর থেকে রোজ তাকে কে খিচুড়ি বানিয়ে খাওয়াবেন? পুরোহিত মহাপ্রভুকে জানান তিনিই তাকে রোজ খিচুড়ি খাওয়াবেন। বিশ্বাস করা হয়, তারপর থেকে নিত্যদিনই জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ হিসাবে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications