প্রদীপ জ্বালাবার পর এই ভুলটি করলে বাড়ি থেকে বিদায় নেবেন মা লক্ষ্মী, হবে অর্থহানিও

প্রতিটি বাড়িতেই সকাল ও সন্ধ্যা ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো হয়। ঘরে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে, দূর হয় নেতিবাচক শক্তি। তবে ঘরে প্রদীপ জ্বালাবার আগে জানুন কোন ভুল একদমই করবেন না। এতে আপনার অর্থহানি পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি দূরে থাকবেন। প্রদীপ জ্বালানোর পর এই ভুলগুলি একদমই করবেন না। কোন কোন ভুল এড়িয়ে চলবেন, জানুন।

জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, যখন আপনি প্রদীপ জ্বালাবেন ঠাকুরঘরে, তখন কখনোই জ্বলন্ত প্রদীপ নিভিয়ে দেবেন না, তা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, এতে মা লক্ষ্মী কিন্তু রেগে যান। কিন্তু কেন প্রদীপ জ্বালাবার পর হঠাৎ করে নিভিয়ে দেওয়া উচিত নয়, জানেন।

dia

পুরাণে বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে প্রদীপ দান করার কথা বলেছিলেন। সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, প্রদীপ দান করা ভালো। তবে প্রদীপ জ্বালার পর কখনোই মাঝখানে নিভিয়ে দেবেন না। এতে নানান সমস্যার সৃষ্টি হবে।

জ্বলন্ত প্রদীপ যেখানে জ্বলছে সেই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা উচিত নয়। এটি খুব অশুভ বলে মনে করা হয়। কারণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন জ্বলন্ত প্রদীপ নিভিয়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ । এতে ব্যক্তি অন্ধ পর্যন্ত হয়ে যান।

কারণ আগুন হচ্ছে, পবিত্রতার প্রতীক। তাই কারণ ছাড়া আগুন কখনোই নিভিয়ে দেওয়া উচিত নয়। আর যে বাড়িতে জ্বলন্ত প্রদীপ নিভিয়ে দেওয়া হয়, তাদের সম্পদ কমতে থাকে, মা লক্ষ্মীও রেগে যান, তাদের অর্থহানি পর্যন্ত হয়।

তাই সন্ধ্যেবেলা যে জ্বলন্ত প্রদীপ আপনি জ্বালাবেন, তা ভুলেও কখনও নেভাবেন না। এতে আপনার জীবনের ওপর অশুভ প্রভাব পড়বে। এমনকি চাকরি থেকে ব্যবসাতেও আপনার জীবনের সমস্যা আসবে। তাই আগেই সাবধান হোন আপনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+