ভূতচতুর্দশীতে কেন ১৪ প্রদীপ দেওয়া হয়! আজ কতক্ষণ রয়েছে এই তিথি, জেনে নিন
বাঙালির ১২ মাসের ১৩ পার্বনের অন্যতম হল কালীপুজো। আলোর রোশনাইয়ে মনের কালিমা ঘোচাবার উৎসবের মধ্য দিয়েই পালিত হয় এই মাতৃ আরাধনা। কালীপুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী।
বাঙালির ১২ মাসের ১৩ পার্বনের অন্যতম হল কালীপুজো। আলোর রোশনাইয়ে মনের কালিমা ঘোচাবার উৎসবের মধ্য দিয়েই পালিত হয় এই মাতৃ আরাধনা। কালীপুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী। কার্তিক মাসের অমাবস্যায় চতুদর্শীর দিনের এই রীতি পালনে ঘরে ঘরে দেওয়া হয় ১৪ প্রদীপ। ১৪ প্রদীপ নিয়ে শাস্ত্র কী বলছে? আজ এই ভূত চতুর্দশীর তিথিই বা কতক্ষণ থাকছে? জেনে নিন।

কতক্ষণ থাকছে আজ ভূত চতুর্দশীর তিথি?
৬ নভেম্বর রাত ১০: ২৭ মিনিট পর্যন্ত থাকছে ভূত চতুর্দশীর তিথি। ফলে আজ রাত দশটা পর্যন্ত এই ১৪ প্রদীপে বাড়ি সাজিয়ে তুলতে পারবেন সকলেই।

১৪ প্রদীপ কেন সাজানো হয়?
শাস্ত্র মতে, পূর্বপুরুষের উদ্দেশে ভূত চতুর্দশীর দিন ১৪ টি প্রদীপ বাড়ির বিভিন্ন অংশে সাজানো হয়। মনে করা হয়, এদিন পূর্বপুরুষের উর্জা নেমে আসে পৃথিবীর বুকে। আর তাঁদের কাছ থেকে আর্শীবাদ লাভেই সাজানো হয় ১৪ টি প্রদীপ।

মোমবাতি নয় প্রদীপ !
শাস্ত্র বলছে, ভূতচতুর্দশীর দিন ১৪ টি মোমবাতির জায়গায় সরষের তেল সহযোগে যদি প্রদীপ দান করা যায়, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। (ছবি সৌজ্ন্য: বোসপুকুর ইয়ং সার্কেল ক্লাব)

কোন মন্ত্র জপ করতে হয়?
প্রদীপের মুখ বাড়ির পশ্চিম দিকে রেখে, জপ করতে হবে এই মন্ত্র- নম পিতৃভ্যে প্রেতেভ্যে নমো ধর্মায় বিষ্ণবে । নম ধূম্রায় রুদ্রায় কান্তার প্রত্যয়ে নমঃ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications