Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন পালিত হয় মকর সংক্রান্তি উৎসব, জানুন আসল ইতিহাস

Makar Sankranti 2024:জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখনই মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। প্রতিবছর মকর সংক্রান্তির ১৪ জানুয়ারি পালিত হয়। তবে চলতি বছর কিন্তু ১৫ জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি।

এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে। কথিত আছে, এই দিনে সূর্য দেবতার পূজা করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় ও আর্থিকভাবেও যথেষ্ট উন্নতি হয়। তবে আর কোন কোন কারণে মকর সংক্রান্তি উৎসব পালন করা হয়, জানুন এখান থেকে।

Makar Sankranti 2024

  • কেন পালন করা মকর সংক্রান্তি

সারা বছর ধরে মোট বারোটা সংক্রান্তি পালন করা হয়। আর প্রতিবছর সূর্য কিন্তু জানুয়ারি মাসেই মকর রাশিতে প্রবেশ করে। আর এই সময় কিন্তু মকর সংক্রান্তি পালিত হয়। বলা হয় মকর সংক্রান্তির সময় সূর্য দেবতা দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণের দিকে যেতে শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, উত্তরায়ণ দেবতাদের দিন, দক্ষিণায়ণ দেবতাদের রাত বলে মনে করা হয়। কথিত আছে, এই মকর সংক্রান্তির দিন সূর্যদেব ছেলে শনির সঙ্গে দেখা করতে যান, শনিদেব হল মকর রাশির অধিপতি।

  • শনির দোষ কাটাতে কী করবেন

তবে মনে করা হয়, সূর্য ও শনিদেবের একে অপরের শত্রু। কিন্তু সূর্যদেব যখন শনিদেবের সঙ্গে দেখা করতে যান তখন কিন্তু মকর সংক্রান্তি উৎসব ও বাবা ছেলের মিলন উৎসব হিসেবে পালন করে থাকেন সকলে। তাই এই বিশেষ দিনে সূর্য দেবতার পূজোর পাশাপাশি শনিদেবেরও পুজো করে থাকেন অনেকেই। এই দিন শনিদেবতার পছন্দ মতো জিনিস দান করা খুব শুভ। যদি আপনি দারিদ্র ব্যক্তিদের মধ্যে তা দান করেন তাহলে সূর্য, শনি দুজনেই কিন্তু খুব খুশি হন এবং আপনার মধ্যে যদি শনির দোষ থাকে সেটি থেকে বের হতে পারবেন আপনি।

  • কবে থেকে আবহাওয়ারও পরিবর্তন হয়

মকর সংক্রান্তিতে সূর্য যেহেতু মকর রাশিতে প্রবেশ করে সেদিন থেকে কিন্তু আমাদের আবহাওয়ারও পরিবর্তন হতে শুরু করে। এসময় দিন বড় হতে থাকে আর রাত কিন্তু আসতে আসতে ছোট হতে থাকে।

  • কেন এই বিশেষ দিনে কপিল মুনির আশ্রমে সকলে যান

মকর সংক্রান্তির দিন সকলেই কিন্তু গঙ্গাসাগরের যান এবং সেখানে স্নান করে কপিল মুনির আশ্রমে যান পুজো দিতে। এটিরও কিন্তু একটি বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয়, মকর সংক্রান্তির দিন গঙ্গা ভগীরথীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছেছিলেন। আর এই কারণেই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই বিশেষ দিনে পূর্বপুরুষদের অর্পণ করার একটি বিশেষ ও শুভ সময় বলে মনে করা হয়।

  • কোন কোন জায়গায় কী নামে পরিচিত মকর সংক্রান্তি

শুধুমাত্র মকর সংক্রান্তি যে পশ্চিমবঙ্গে পালিত হয় তা কিন্তু নয়। দেশের বিভিন্ন স্থানে পালিত হয়। যেমন- পঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর তবে সকল জায়গাতেই এই বিশেষ দিনটি পালিত হয়, তা কিন্তু আলাদা আলাদা নামে পালিত হয়। যেমন পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি, তেমন, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশের লোহরি নামে পরিচিত, আবার দক্ষিণ ভারতে কিন্তু পোঙ্গল নামেও এটি পালিত হয়, আবার অসমে ভোগালী বিহু নামেও পালিত হয়। রাজস্থান ও গুজরাতে মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর এক বিশেষ রীতি রয়েছে।

  • কী কী দান করা শুভ

মকর সংক্রান্তির প্রধানত খিচুড়ির উৎসব হিসেবে মনে করা হয়। তাই এই বিশেষ দিনে খিচুড়ি দান করা এক বিশেষ রীতি রয়েছে সব জায়গাতেই। এই বিশেষ দিনে গুড় দান করলে বৃহস্পতির কৃপা পাওয়া যায়। এমনকি ঘি ও লবণ দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশেষ দিনে এটি করলে আপনার আর্থিক সমস্যা থেকে বের হতে পারবেন। এমনকি মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সফলতা নিশ্চিত হবে। এই সময়ে সূর্য দেবতার সঙ্গে শনিদেবের পুজো করলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। এই দিনে তিল দান করাও খুব শুভ। এতে শনির দোষ থাকলে সেটিও কিন্তু কেটে যাবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+