কেন এই রাশির ব্যক্তিরা কোন কাজে সাফল্য পান না, জানেন আপনি
কেন এই রাশির ব্যক্তিরা কোন কাজে সাফল্য পান না, জানেন আপনি
প্রতিটি মানুষের জীবনে কিন্তু স্বভাব ও ভবিষ্যৎ আলাদা হয়ে থাকে। প্রতি রাশির ব্যক্তির কিন্তু নিজ নিজ কিছু গুন আছে। আর তার দ্বারা কোন ব্যক্তির প্রকৃতি, ব্যক্তিত্ব ও ভবিষ্যত সম্পর্কে জানা যায়। এমন কিছু মানুষ আছে তাদের কেউ ভালো কথা বললেও তারা রেগে যান। আবার এমন অনেকে আছেন যারা খুব অহংকারী হয়ে থাকেন। আর এই সকল মানুষ নিজেদের এই স্বভাবের জন্য অনেক সময় নিজেদের জীবনে অনেক ক্ষতি ডেকে আনেন। কিন্তু তারা কেন এমন আচরণ করে থাকেন, তা তারা নিজেরাও জানেন না। অনেক চেষ্টা করেও তারা এর থেকে বেরোতে পারেন না। জেনে নিন কোন রাশির মানুষ এমন স্বভাবের হয়ে থাকেন।

সিংহ রাশি
জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশির শাসক গ্রহ হল সূর্য। সূর্যের প্রভাব যে ব্যক্তির ওপর প্রভাব পড়বে সেই ব্যক্তির জীবনে সুখ সর্বদা বজায় থাকবে। এই রাশির জাতক জাতিকাদের সূর্য খুব শুভ ফল প্রদান করে থাকে। আর এই কারনেই ব্যক্তির জীবনে অহংকার তৈরি হতে থাকে। এই সময় রাহু ও কেতুর মতো অশুভ গ্রহের দৃষ্টি যখন এই ব্যক্তিদের ওপর পড়ে, তখন সেই ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। আর রাগের মাথায় এমন পদক্ষেপ নেয় যে নিজের ক্ষতি করে সে। তিনি নিজেও বুঝতে পারেন না, তিনি কী করছেন। তারা এত রাগ নিয়ন্ত্রণে রাখা উচিত। না হলে জীবনে মাঝে মধ্যেই বিপদে পড়তে হয়। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে এই রাশির লোকেদের রবিবার সূর্য দেবতার পুজো করা উচিত। যাদের নাম মা, মি, মু, মি, মো, টা, তি, তু, টে দিয়ে শুরু হয় তাদের রাশি হল সিংহ রাশি।

বৃশ্চিক রাশি
এই রাশির ব্যক্তিদের রাগ একটু বেশিই হয়ে থাকে। আর এরা রেগে গেলে এদের শান্ত করা খুব কঠিন হয়ে পড়ে।এই রাশির শাসক গ্রহ মঙ্গল। মঙ্গল সমস্ত গ্রহেরই সেনাপতি। এই রাশির ব্যক্তিরা অন্য ব্যক্তিদের নির্দেশ বা আদেশ দিতে পছন্দ করেন। যখন এই রাশির ওপর অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, তখন এরা নিজের ক্ষতি করে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে চলাফেরা করা উচিত। না হলে এদের জীবনে অশুভ প্রভাব পড়তে থাকে। যাদের নামের প্রথম অক্ষর টু, না, নি, নু, নো, ই, উ, তারাই এই রাশির ব্যক্তি হয়ে থাকেন।

মকর রাশি
এই রাশির অধিপতি হলেন শনি। আর এই গ্রহকে এটি একটি নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। বলা হয়, যাদের ওপর শনি গ্রহের প্রভাব পড়ে, তাদের জীবনে নাকি অনেক অশুভ প্রভাব পড়ে। যদি শনি অশুভ থাকে, তাহলে সেই ব্যক্তির রাগ দিন দিন বাড়তে থাকে। ক্ষোভের কারণে বড় সমস্যায় পড়তে হয় এদের। তবে, এদের জীবনে টানাপোড়েন কিন্তু লেগেই থাকে। এই রাশির ব্যক্তিদের শনিবার শনি মন্দিরে পছন্দমত কিছু জিনিস দান করা উচিত। এছাড়াও, অন্যদের সমালোচনা করা এড়িয়ে চলুন। যাদের নাম ভো, জা, জি, খি, খু, খে, খো, গা, গি, হাই দিয়ে শুরু হয়, তাদের রাশি মকর।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications