দীপাবলিতে সম্পদের দেবী লক্ষ্মী কোন রাশির ব্যক্তিদের প্রতি সদয় থাকবেন, জানুন

হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলের এই দিনটিকে খুব আড়ম্বরের সঙ্গে পালন করেন। এই দিন মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো করা হয়। চলতি বছর এই দীপাবলি অত্যন্ত বিশেষ হতে চলেছে। চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে দীপাবলি উৎসব।

চলতি বছর দীপাবলিতে বুধাদিত্য, শশ রাজযোগ তৈরি হবে। এর পাশাপাশি আয়ুষ্মান যোগ তৈরি হচ্ছে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের ব্যবসায় অত্যন্ত লাভ হবে। শুধু তাই নয়, এই দীপাবলিতে দেবী লক্ষ্মীর এই রাশির ব্যক্তিদের প্রতি সদয় থাকবেন। তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারা রয়েছেন সেই রাশির তালিকায়, দেখুন।

diwali

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের দীপাবলির সময় থেকে অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা আগের থেকে খুব ভালো হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।

ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এমনকি ভবিষ্যতের জন্য অর্থলাভের সম্ভাবনা রয়েছে আপনার। কর্মজীবনে নতুন সুযোগ পেতে পারেন আপনি। মনের মানুষের সঙ্গে দেখা হবে। দাম্পত্য জীবনের সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করলে পূর্ণ ফল পাবেন। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করে রাখতে পারেন। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। এসময় আর্থিকদিকে লাভ হবে। এই সময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা। কোনও কাজেই পিছিয়ে পড়বেন আপনি।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা দীপাবলি থেকে সুখবর পাবেন। যারা চাকরি করছেন তাদের চাকরি পেয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা বেকার রয়েছেন, তাদের অত্যন্ত শুভ সময়। ব্যবসায়ীদের পরিবেশ অনুকূলে থাকবে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। নতুন চুক্তিতে সই করতে পারেন আপনি। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই বাবা-মায়ের বিশেষ পরামর্শ নিয়ে যাবেন।

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের দীপাবলি থেকে অত্যন্ত শুভ সময় শুরু যাবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, শনিদেবের বিশেষ কৃপা পাবেন আপনি।

দীর্ঘদিন ধরে যে কাজ আপনার আটকে ছিল সেই কাজ আটকে যাবে। তাছাড়াও মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। অবিবাহিতদের বিয়ে হয়েছে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন থেকে ভবিষ্যতের জন্য অর্থসঞ্চয় করতে পারবেন মকর রাশির ব্যক্তিরা।

  • কুম্ভ রাশি

দীপাবলি থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে। প্রেম জীবনে খুব সফলতা আসবে। এই সময় সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। যারা বিবাহিত রয়েছেন তাদের অত্যন্ত শুভ সময়। তাছাড়া কোনও কাজে আপনি এই সময় পিছিয়ে পড়বেন না। নতুন ব্যবসা শুরু করতে পারেন, সেখানেও সফলতা আসবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+