এই সপ্তাহে কোন কোন রাশির খুব ভালো সময় যাবে, জেনে নিন

এই সপ্তাহে কোন কোন রাশির খুব ভালো সময় যাবে, জেনে নিন

জ্যোতিষশাস্ত্রে যা বিচার করা হয় তা কিন্তু রাশিচক্রের ওপর অনেকটাই প্রভাব পরতে দেখা যায়। সেই সময়ে কোন রাশির খুব উত্থান দেখা যায়। আবার কোন রাশির ব্যক্তির অনেক পতনও হয়। তবে দেখে নিন কোন রাশির জন্য কী অপেক্ষা করছে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির ব্যক্তিদের এই সপ্তাহটি খুব ভালো কাটবে। যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত তাঁদের কিন্তু শুভ সময় উপস্থিত। যারা কর্মক্ষেত্রে যুক্ত তাঁদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা হয়েছে। যদি কারোর কোন কাজ বাকি থাকে তাহলে তা পূরণ হবে। পরিবারে আসবে সুখ। এই সপ্তাহে দূরে কোথায় ঘুরতে যেতে পারেন। ভালো লাগবে, সেই সময় পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটান।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক- জাতিকাদের এই সপ্তাহে আচমকাই লাভের সম্ভবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। কিছুদিন ধরে যে অশান্তিতে আপনি ভুগছেন তাঁর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চাকুরি জীবীদের জন্য শুভ সময় এই সপ্তাহটি। ইন্টারভিউতে গেলে সাফল্য পাবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

চলতি মাসটি এই রাশির লোকেদের জন্য খুব ভালো। যারা চিকিৎসক বা শিক্ষিককের পদে যুক্ত তাঁদের জন্য সব থেকে ভালো সময়। যারা মনের মানুষ খুঁজছেন তাঁদের কিন্তু মনের মানুষ এই সপ্তাহেই হাজির হবেন। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে।

 তুলা রাশি

তুলা রাশি

এই রাশির লোকেদের চাকরিজীবিদের জন্য পদোন্নতি ও নতুন চাকরির ভালো সুযোগ থাকবে। সেই সঙ্গে পাবেন সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবেন। যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য খুব ভালো সময় শুরু। যে কাজে হাত দেবেন সেই কাজে মিলবে সাফল্য।

 মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুব শুভ। হঠাৎ করে এই সপ্তাহে আপনার কাছে অর্থ আসতে পারে। ধার নেওয়া টাকা আপনি আজ ফেরত পেতে পারেন। অনেক দিন ধরে চলে আসা ঝামেলা কমতে পারে। পরিবারে শুভ কিছু ঘটতে পারে, যা আপনি আগে ভাবেননি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+