রাশি মিলিয়ে দেখে নিন কোন রঙ দিয়ে হোলি খেললে আপনার জীবনে সাফল্য আসবে
চলতি বছর ৮ মার্চ পালিত হবে হোলি উৎসব। এই দিনে সব কিছু ভুলে একে অপরের গায়ে আবির লাগান। এই দিনে কোন রাশির ব্যক্তিরা কোন রঙের আবির দিয়ে হোলি খেললে তাদের জন্য খুব শুভ হবে, দেখুন।
জ্যোতিষশাস্ত্রে হোলিকে খুব শুভ উৎসব বলে মনে করা হয়, প্রত্যেক বছর আড়ম্বরের সঙ্গে হোলি উৎসব পালন করে দেখেন সকলে। তবে দোলের দিন নানারকম রঙের মেতে ওঠেন সকলে। চলতি বছর ৮ মার্চ পালিত হবে হোলি উৎসব। এই দিনে সব কিছু ভুলে একে অপরের গায়ে আবির লাগান। রঙের এই উৎসবে প্রত্যেকের মনও যেন রঙিন হয়ে ওঠে। এই দিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে থাকেন অনেকে। এই দিনে কোন রাশির ব্যক্তিরা কোন রঙের আবির দিয়ে হোলি খেললে তাদের জন্য খুব শুভ হবে, দেখুন।

মেষ ও বৃশ্চিক রাশি
এই দুই রাশির অধিপতি মঙ্গল, তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে, লাল রং দিয়ে দোল খেলা খুব ভালো হবে আপনার, যদি পারেন গোলাপি আবির দিয়েও আপনি দোল খেলতে পারেন। তা আপনার জন্য অত্যন্ত শুভ হবে।

বৃষ ও তুলা রাশি
দুই রাশির অধিপতি হল শুক্র। এই দুই রাশির জাতক জাতিকারা সাদা ও গোলাপি রঙের আবির দিয়ে হোলি খেলুন। এই দুই রাশির ব্যক্তিরা এই রঙের রং দিয়ে দোল খেললে আপনার জীবনে শুভ সময় শুরু হবে। তেমনি আপনি এই বিশেষ দিনে দেবী লক্ষ্মীর কৃপা পেয়ে থাকবেন আপনি।

কন্যা ও মিথুন রাশি
এই দুই রাশির অধিপতি হল বুধ, তাই বুধের প্রিয় রং সবুজ, এই রং দিয়ে দোল খেললে আপনার জীবনে সুখ, শান্তি বজায় থাকবে। তাছাড়াও আপনি হলুদ, কমলা হালকা গোলাপি রং দিয়েও দোল খেলতে পারেন।

মকর ও কুম্ভ রাশি
এই রাশির কর্মকর্তা হল শনি। শনিদেবের পছন্দের রং কালো বা নীল। তাই কালো বা নীল রঙ দিয়ে আপনি রং খেলে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন। যদি এই দুটি রং আপনি না পান তাহলে নীল বা সবুজ রঙ দিয়েও দোল খেলতে পারেন।

ধনু ও মীন রাশি
এই দুই রাশির কর্মকর্তা হল বৃহস্পতি। এই রাশির ব্যক্তিদের প্রিয় রং হলুদ, তাই এই রাশির ব্যক্ত্যিদের জীবনে সাফল্য আসবে, আর্থিক দিকে উন্নতি করত পারবেন।

কর্কট ও সিংহ রাশি
কর্কট ও সিংহ রাশির অধিপতি হলে চন্দ্র। তাই এই রাশির জাতক জাতিকারা হালকা গোলাপি রঙ দিয়ে হোলি খেলতে পারেন। আপনার জীবনে শুভ সময় শুরু হবে। আপনি যদি পারেন এই রং এর মধ্যে সামান্য দুই বা দুধ মিশিয়ে দিতে পারেন। অন্যদিকে, সূর্য এই রাশির অধিপতি হওয়ার কারণে লাল ও কমলা রঙ দিয়ে দোল খেলে আপনি সূর্যদেবের বিশেষ কৃপা পাবেন এবং আর্থিক দিকে যথেষ্ট উন্নতি ও করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications