কোন রাশির মেয়ে স্ত্রী হিসাবে পেলে সবচেয়ে সুখী হবেন, কী বলছে আপনার ভাগ্য

স্বামী হিসাবে ভালো মনের সঙ্গিনী পেলেও তার পাশাপাশি রাশির ক্ষেত্রেও জেনে নিতে হবে সেই রাশির সঙ্গে জোট বাঁধলে কতটা সুখী হবেন আপনি।

ভাগ্য নিয়ে জ্যোতিষে নানা রকমের মত রয়েছে। জ্যোতিষশাস্ত্রে রাশি, নক্ষত্র, গ্রহ ইত্যাদি যেমন বিচার্য তেমনই আপনার সঙ্গী বা সঙ্গিনী কেমন বা তার রাশি কী সেটাও আপনার ভাগ্যের ক্ষেত্রে প্রভাব ফেলে বৈকি। সুখী দাম্পত্যের হাজারো সংজ্ঞা রয়েছে। তবে জাতক-জাতিকার রাশি একে অপরের সঙ্গে মেলে কিনা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ মতে। স্বামী হিসাবে ভালো মনের সঙ্গিনী পেলেও তার পাশাপাশি রাশির ক্ষেত্রেও জেনে নিতে হবে সেই রাশির সঙ্গে জোট বাঁধলে কতটা সুখী হবেন আপনি।

মেষ

মেষ

মেষ রাশির জাতিকারা কর্মচঞ্চল হন। যেকোনও কাজে নেতৃত্ব দিতে পারেন। আগ বাড়িয়ে অনেক সময়ে কাজ করতে পারেন এরা। কোনও জিনিস পছন্দ না হলে মুখের উপরে বলে দেন যার ভালো খারাপ দুটি দিকই রয়েছে।

বৃষ

বৃষ

এই রাশির জাতিকারা ধীরস্থির ও শান্ত স্বভাবের হন। ভাবনার দুনিয়ায় বিরাজ করেন বেশি। রাগী ও একগুঁয়েও হতে পারেন। তবে মানসিকভাবে প্যাঁচ কম হয় এই রাশির জাতিকাদের।

মিথুন

মিথুন

এই রাশির জাতিকাদের মনের তল খুঁজে পাওয়া কঠিন। এক এক সময়ে ব্যক্তিত্ব বদলে যায় এদের। অত্যন্ত সৃজনশীল ও কৌতুহলী হন এই রাশির জাতিকারা। তবে পুরোটাই যে নেতিবাচক তেমন নয়।

কর্কট

কর্কট

এদের মেজাজ বিভিন্ন সময়ে ওঠানামা করে। এই রাশির জাতিকারা শান্ত স্বভাবের হন। তবে ভাবনার ক্ষেত্রে জটিলতা থাকে। এরা সমালোচনা সহ্য করতে পারেন না। অল্পতেই স্পর্শকাতর হয়ে পড়েন।

সিংহ

সিংহ

এই রাশির জাতিকারা সবসময় লাইমলাইটে থাকতে চান। কেউ পাত্তা না দিলে ভয়ঙ্কর ক্ষুব্ধ হন। এদের চারিত্রিক দৃঢ়তা থাকে। নিজের পছন্দের মানুষের কাছে সবচেয়ে প্রিয়পাত্রী হয়ে থাকতে চান।

কন্যা

কন্যা

এরা চুপচাপ থাকেন। তবে প্রয়োজনে প্রতিবাদও করতে পারেন। এঁরা নিজেদের নিয়ে ভাবতে ভালোবাসেন। জীবনে এগিয়ে চলার পথ খোঁজেন। নিজেকে উন্নত করার চেষ্টা করে তোলেন।

তুলা

তুলা

এই রাশির মেয়েরা মানুষ ভালোবাসেন। লোকের সঙ্গে মিশতে পারেন। পুরুষ এদের দেখেই আকৃষ্ট হতে পারে। অনেক সময় এরা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না।

বৃশ্চিক

বৃশ্চিক

এই নারীর মহিলারা রহস্যময়ী হন। এদের প্রতি পুরুষরা দারুণ আকর্ষণ অনুভব করেন। এদের মেজাজ ক্ষণে ক্ষণে পাল্টায়। মনে যা মুখেও তাই বলে দিতে পছন্দ করেন। যেকোনও পরিস্থিতিতে এরা বেরিয়ে আসতে পারেন।

ধনু

ধনু

এই রাশির জাতিকারা ভাবতে ভালোবাসেন। দার্শনিক মনভাবাপন্ন হন। এরা স্বাধীনচেতা তবে অহংকারী নন। জীবনের নতু মানে খোঁজার চেষ্টা করেন।

 মকর

মকর

এই রাশির জাতিকারা উচ্চাকাঙ্খী। সাফল্যের চূড়ায় বিরাজ করতে পছন্দ করেন। এরা মাথা ঠান্ডা রেখে কাজ করেন। ফলে এদের হারানো সহজ হয় না।

কুম্ভ

কুম্ভ

এই রাশির জাতিকারা কোনও বাঁধনে বাঁধা পড়তে চান না। এরা মমতাময়ী। তবে অস্থির মস্তিষ্ক হন। সমাজসেবায় এদের মন থাকে তবে সংসার করার ক্ষেত্রে অনেকসময় এরা আগ্রহী নাও হতে পারেন।

মীন

মীন

এই রাশির জাতিকারা রোমান্টিক হন। এরা সঙ্গীকে ভালোবাসেন। তবে মনের তল পাওয়া এদের কঠিন। এরা দয়ালু হন। সমাজসেবায় এদের আগ্রহ থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+