কোন কোন রাশির লোক একটু বেশিই স্বেচ্ছাচারী হয়ে থাকেন, জানেন আপনি
জ্যোতিশাস্ত্র মোট ১২ রাশির উল্লেখ আছে। প্রত্যেক রাশির নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। আবার অনেকের ত্রুটি একটু বেশি পরিমাণেই থাকে। একই রাশির মানুষের মধ্যে তবে কিছু মিল কিন্তু দেখা যায়। স্বেচ্ছাচারিতা করে থাকে এরা। কোন গ্রহের অনেক ক্ষতির সম্মুখীন হয়। এরা সহজে কাউকে বেশি প্রাধান্য দেয় না। স্বেচ্ছাচারিতা অনেক সময় এদের জীবনে বড় সমস্যা ডেকে আনে। এই কারণে এদের অন্য লোকেদের সঙ্গে মিল হয় না। সব মানুষের থেকে অনেক দূরত্ব তৈরি হয়ে যায় এদের। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রাশির লোক একটু বেশিই স্বেচ্ছাচারি হয়ে থাকেন।

কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকারা নির্ভীক ও উদ্যমী প্রকৃতির হয়ে থাকে। এরা প্রিয়জনের অনেক যত্ন নেন। যদি কোন ব্যক্তি এদের কোন বিষয় বা কোন কাজের জন্য আদেশ দেন তাহলে খুব রেগে যান। এদের সঙ্গে নম্রভাবে কথা বলাটাই শ্রেয়। এরা সকলকে ভালোবাসতে জানেন। এদের নিজের মন যেটা চায় সেটাই তারা করে। এরা কারো তাবেদারীতে থাকতে একদমই পছন্দ করে না। নিজেরা যেটা পছন্দ করেন সেটাই করে থাকেন।

বৃশ্চিক রাশি
এই রাশির ব্যক্তিরা খুব আত্মবিশ্বাসী, শক্তিশালী ও জেদী প্রকৃতির হয়। এই রাশির ওপর কর্তৃত্ব করতে যাওয়াটা ভুল। এরা জীবনে যেটা মনে করে সেটাই করে। অন্যের কথায় বেশি প্রাধান্য দেয় না। এদের উপর কর্তৃত্ব করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। স্বেচ্ছাচারিতায় অনেক সময় এটা লোকসানের মুখে পড়েন। তবুও জীবন এরা অর্থ উপার্জন করার চেষ্টা করে। এরা কারোর ওপর প্রভাব বিস্তার করে না। তবে কেউ এদের উপর প্রভাব বিস্তার করে সেটাও মেনে নিতে পারে না এই রাশির ব্যক্তিরা।

মকর রাশি
এই রাশির জাতক-জাতিকারা পরিশ্রমী ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে। এদের আত্মমর্যাদা একটু বেশিই। সর্বদা মনের মতন কাজ করে থাকে এরা। করার সিদ্ধান্ত এরা মানতে পারে না। পুরোদমে কাজ করে থাকে, জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করে থাকেন এরা। তবে তাদের সেই পরিশ্রমের দাম অনেকেই দেনন না। আর এদের জীবনের ওপর প্রভাব বিস্তার করা খুব কঠিন। তাই এইসব ব্যক্তিকে কখনও নিজের বশে রাখার চেষ্টা করবেন না। তাতে আপনি সফল হবেন না।

মীন রাশি
অন্য সব রাশির ব্যক্তিরা অন্য সব রাশির ব্যক্তিদের একটু আলাদা প্রকৃতির হয়ে থাকে। এরা অন্যের তাবেদারিতে থাকতে পছন্দ করেন না। এরা নিজেরা যেটা মনে করেন,সেটাই করে থাকেন। এরা অন্যের কষ্ট দেখলে নিজেরা এগিয়ে যান। কারোর ওপর এরা প্রভাব খাটাতে একেবারেই বিশ্বাসী নন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications