অগাস্ট মাসে কোন কোন গ্রহ ঘর পরিবর্তন করছে, কাদেরই বা ভাগ্যের দ্বার খুলছে
অগাস্ট মাসে কোন কোন গ্রহ ঘর পরিবর্তন করছে, কাদেরই বা ভাগ্যের দ্বার খুলছে
জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময় মতো তাদের ঘর পরিবর্তন করে থাকে। আর যখন কোনও গ্রহ ঘর পরিবর্তন করে তখন সে প্রত্যেকটি রাশির উপর প্রভাব ফেলে। সেটি শুভও হতে পারে আবার অশুভও হতে পারে। শুরু হয়েছে অগাস্ট মাস। এই মাসেই চারটি বড় গ্রহ তাদের ঘর পরিবর্তন করবে। আর সেই সময় কিছু রাশির জন্য বেশ শুভ সময়। জেনে নিন সেই রাশি গুলি কী কী।

কোন কোন গ্রহ ঘর পরিবর্তন করবে
চলতি মাসের ১৭ তারিখ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে। ১০ আগস্ট মঙ্গল ও শুক্র দুইবার ঘর পরিবর্তন করবে। অগাস্ট মাসের ২০ তারিখ বুধ গ্রহ অন্য রাশিতে প্রবেশ করবে। এই সময়ে সাফল্যের সময় কিছু রাশির। জানুন তারা কারা।

মিথুন রাশি
চলতি মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। কারণ এই রাশির শাসক গ্রহ হল বুধ। বুধের ঘর পরিবর্তনে তৈরি হচ্ছে 'রাজযোগ'। এতে এই রাশির জাতক জাতিকাদের শুভ সময়।এরা হঠাৎ করে আর্থিক লাভ করতে পারবেন। এরা যদি নতুন সম্পত্তি কিনতে চান তা কিনতে পারেন। নতুন কাজের প্রস্তাব পাবেন। কর্মক্ষেত্র এবং ব্যবসাক্ষেত্রে আপনার জীবনের শুভ সময়। ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।যারা এই সময় চাকরি এবং ব্যবসাক্ষেত্রে যুক্ত উভয় ক্ষেত্রেই তারা সাফল্য পাবেন। তাদের পরিবেশ অনুকূল থাকবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। যারা বেসরকারি কাজে কর্মরত তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি
এই রাশি চলতি মাসটি বিশেষ শুভ। কন্যা রাশিরও শাসক গ্রহ বুধ। বুধ গ্রহের কারণে তৈরি হচ্ছে রাজযোগ ও হংসভাদ্র যোগ। তাই এই সময়ে কন্যা রাশির ব্যক্তিরা ব্যবসায় ভালো ফল লাভ করতে পারবেন। । এই মাসে আপনি হঠাৎ কোথা থেকে টাকা পাবেন তা নিজেও জানেন না। বিদেশে ভ্রমণে যেতে পারেন। যেখানে আপনার দীর্ঘ সময় টাকা আটকে আছে সেখান থেকে আপনি টাকা পেতে পারেনকর্মজীবনে সাফল্য পাবেন। আয় বৃদ্ধি হবে। যারা ব্যবসা করছেন সেই ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। জীবনে উন্নতিতে করে এগিয়ে যেতে পারবেন।

ধনু রাশি
এই রাশিতে তৈরি হচ্ছে 'হংস ভাদ্র যোগ'। তাই এই রাশির ব্যক্তিদের জীবনের শুভ সময় উপস্থিত। তারা অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এই সময় আপনি খুব আনন্দে থাকতে পারবেন। কাজের জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে। ব্যবসা থেকে আপনি অনেক অর্থ লাভ করতে পারবেন। পৈত্রিক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে।জীবনে সাফল্যের সময় শুরু। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, বসতে পারেন। আপনি জীবনে সকল কাজেই সাফল্য পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications