কোন রাশির কোন পেশায় ভবিষ্যৎ সবচেয়ে উজ্জ্বল, কী বলছে জ্যোতিষশাস্ত্র

কোন রাশির জাতক-জাতিকা কোন পেশায় গেলে সবচেয়ে বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে? জেনে নিন এই বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র।

কোন পেশায় কে কতটা ভালো করবেন তা শুধু পরিশ্রম ও অধ্যাবসায়ের উপরে নির্ভর করে তা নয়। জীবনে সফল হতে গেলে ভাগ্যের সহায়তাও অবশ্যই প্রয়োজন হয়। ভাগ্য সদয় হলে সঠিক পরিশ্রম করলেই মানুষ কাঙ্খিত সাফল্য পেতে পারে। তবে তার জন্য আগে জানা প্রয়োজন, কোন রাশির জাতক-জাতিকা কোন পেশায় গেলে সবচেয়ে বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে। জেনে নিন এই বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র।

মেষ

মেষ

মেঘ রাশির জাতক-জাতিকা চিকিৎসা ক্ষেত্রে কাজ করলে ভালো মান অর্জন করতে পারেন। এছাড়া ব্যাঙ্ক, জীবনবীমা, পুলিশ, ইঞ্জিনিয়ার হিসাবে উচ্চপদ কাজে সফলতা আসে।

বৃষ

বৃষ

এই রাশির জাতিক-জাতিকারা পাবলিক রিলেশনস, ব্যাঙ্ক, সৃজনশীল পেশায় অথবা ব্যবসায় ভালো ছাপ রাখতে পারেন।

 মিথুন

মিথুন

মিথুন রাশির জাতক-জাতিকারা ব্যবসার পাশাপাশি সাহিত্যচর্চা, অধ্যাপনা, শিক্ষকতা, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখতে সক্ষম হন।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতক-জাতিকারা সব কাজকেই আপন করে নিতে ভালোবাসেন। ব্যাঙ্ক, রেল, বীমা, জনসংযোগ, চিকিৎসা ক্ষেত্রে কাজ করলে বিশেষ সফলতা আসতে পারে।

সিংহ

সিংহ

সিংহ রাশির জাতক-জাতিকারা রাজনীতি, ব্যবসা, প্রশাসনিক কাজের পাশাপাশি শৈল্পিক কাজের ক্ষেত্রেও ভালো অবদান রাখতে পারেন। এমনকী রাজনীতিতে এলেও বড় সাফল্য আসতে পারে।

কন্যা

কন্যা

শিক্ষকতা, সাংবাদিকতা, আইনের পেশা ও শিল্পী হিসাবে কাজ করলে কন্যা রাশির জাতক-জাতিকারা বড় সাফল্যের মুখ দেখতে পারেন। পাশাপাশি ব্যবসাতেও সাফল্য আসতে পারে।

তুলা

তুলা

তুলা রাশির জাতক-জাতিকারা গবেষণা, প্রকাশনার মতো পেশা ও ব্যবসায় যথেষ্ট ভালো সাফল্য পেতে পারেন। অনেকে বেশি বয়সে সাফল্য পেলেও তা দীর্ঘস্থায়ী হয়।

বৃশ্চিক

বৃশ্চিক

সুদের ব্যবসা, চাষের কাজ, ওকালতি, রাজনীতি, শিক্ষকতা সব জায়গাতেই সাফল্য পেতে পারেন বৃশ্চিক রাশির
জাতক-জাতিকারা। ব্যবসার চেয়ে বেশি সফলতা আসে চাকরি করলেই।

ধনু

ধনু

শৈল্পিক মনোভাবের ধনু রাশির জাতক-জাতিকারা সাহিত্য, প্রকাশনা, মুদ্রণ মাধ্যম শিক্ষকতার পাশাপাশি বিজ্ঞাপন জগতেও নিজেদের ক্যারিশ্মা দেখাতে পারেন। প্রশাসনিক কাজে বা রাজনীতিতে এলেও এই রাশির জাতক-জাতিকাদের সফল হওয়ার সম্ভাবনা থাকে।

মকর

মকর

অ্যাকাউন্টেন্সি বা হিসাব রক্ষার কাজ, শিক্ষকতা বা ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ মকর রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ সাফল্য এনে দিতে পারে।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতক-জাতিকারা সাহিত্যচর্চা, জ্যোতিষচর্চায় ভালো নাম করতে পারেন। ইঞ্জিনিয়ারিং, ব্যাঙ্ক, পুলিশের কাজে সফল হতে পারেন। এমনকী ভ্রমণের শখ থাকলে ট্রাভেল এজেন্সি খুলেও ভালো আয় করা যায়।

 মীন

মীন

চিকিৎসাশাস্ত্র, শিল্প সাহিত্য, রাজনীতি, বিদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বানিজ্য, গবেষণা, প্রশাসনিক পদে কাজ করলে এই রাশির জাতক-জাতিকাদের সফলতা আসতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+