কোন কোন স্বপ্ন দেখলে শুভ ফল পাওয়া যায়, জানেন

সব মানুষই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকেন। বলা হয় অবচেতন মনে মানুষ যা দেখেন তাই স্বপ্ন। কথিত আছে প্রতিটি স্বপ্নের নিজস্ব কিছু ব্যাখ্যা থাকে। স্বপ্নশাস্ত্রে বলা হয়, প্রতিটি স্বপ্নের কোন না কোন ব্যখ্যা থাকে। তাছাড়া সব স্বপ্নই যে শুভ হয় তা নয়,কিছু স্বপ্ন অশুভও হয়ে থাকে। এমন কিছু স্বপ্ন আছে যেগুলি দেখলে মানুষকে সতর্ক থাকতে হয়। সাবধানে পা ফেলে চলা উচিত। না হলে জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আবার এমন কিছু স্বপ্ন আছে যা দেখলে মানুষের ভয় যেন পিছু ছাড়ে না। জেনে নিন ঘুমের মধ্যে কোন কোন স্বপ্ন দেখা খুব খারাপ।

স্বপ্নে মৃত্যু দেখা

স্বপ্নে মৃত্যু দেখা

আমরা স্বপ্নে অনেক সময়ই কোনও ব্যক্তির মৃত্যু দেখি, আর খুব ভয় পেয়ে যাই। সেই সঙ্গে নানান খারাপ চিন্তা আমাদের মাথায় চলে আসে। তবে স্বপ্নশাস্ত্র অনুসারে, স্বপ্নে কারও চিতা বা মৃত্যু দেখা মানে শুভ ফল পাওয়া। এই জাতীয় স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। এছাড়া আটকে থাকা টাকা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। বিশেষ করে, যদি একজন অসুস্থ ব্যক্তিকে মারা গেছেন এই স্বপ্ন দেখেন তাহলে এর অর্থ হল সে খুব তাড়াতাড়ি সুস্থ হতে চলেছে।

জ্বলন্ত বাড়ি বা বাড়িতে আগুন লাগা

জ্বলন্ত বাড়ি বা বাড়িতে আগুন লাগা

স্বপ্নে যদি কেউ বাড়িতে আগুন লাগা বা জ্বলন্ত বাড়ি দেখেন তাহলে এর অর্থ কিন্তু খারাপ নয়। তবে এই ধরনের স্বপ্ন দেখলে আমরা খুব ভয় পেয়ে যাই। তবে, স্বপ্নশাস্ত্র বলছে, এই স্বপ্ন দেখলে জীবনে খুব তাড়াতাড়ি সুখ আসতে চলেছে। বিশেষ করে যদি একজন অবিবাহিত ব্যক্তি এই স্বপ্ন দেখেন, তার মানে হল তার শীঘ্রই বিয়ের সম্ভাবনা রয়েছে। যদি এই স্বপ্নটি বিবাহিতরা দেখেন তার মানে হল তারা খুব তাড়াতাড়ি বাবা মা হবেন।

নিজেকে শ্মশানে দেখা

নিজেকে শ্মশানে দেখা

স্বপ্নে যদি কোনও ব্যক্তি নিজেকে শ্মশানে, কবরস্থান বা কোনোও নির্জন বা ফাঁকা স্থানে দেখেন, তাহলে এর মানে আপনার দিন ভালো আসতে চলেছো। এই স্বপ্ন দেখা সৌভাগ্যের লক্ষণ। খুব তাড়াতাড়ি ব্যক্তি জীবনে সাফল্য আসতে চলেছে।

মৃত সাপ দেখা

মৃত সাপ দেখা

অনেকেই ঘুমের মধ্যে মাঝে মধ্যেই সাপ নিয়ে নানান স্বপ্ন দেখে থাকেন। তবে প্রতিটি সাপেরই স্বপ্ন দেখা খারাপ না। আপনি যদি আপনার স্বপ্নে একটি মৃত সাপ দেখে থাকেন তবে এর অর্থ আপনার জীবনের খারাপ সময় শেষ। আপনার শুভ সময় শুরু হচ্ছে। আপনার অপূর্ণ চাহিদা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 কালো পিঁপড়ে দেখা

কালো পিঁপড়ে দেখা

ঘরে কালো পিঁপড়ে দেখা খুব শুভ বলে মনে করা হয়। হঠাৎ ঘরে কালো পিঁপড়ে দেখলে তা শুভ লক্ষণ। তাহলে কোন বাড়ির সদস্যের এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাই যদি কেউ কালো পিঁপড়ে দেখেন। তাহলে বাড়ি থেকে তা কখনই বার করে দেবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+