বাড়ির যে দিশায় তুলসী গাছ রাখলে সুফল মিলবে হাতে নাতে, জেনে নিন বাস্তু টিপস
বাড়ির যে দিশায় তুলসী গাছ রাখলে সুফল মিলবে হাতে নাতে, জেনে নিন বাস্তু টিপস
সব বাড়িতেই তুলসী গাছ থাকে। তবে সেই গাছের দিশা কোন দিকে হলে সঠিক সময়ে সুফল পাওয়া যায় তার বলে দেবে বাস্তুশাস্ত্র। তুলসি গাছ বাড়িতে রাখা সবসময়ই শুভ। সবরকম নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে রাখে এই তুলসি গাছ। পরিবারের সুস্বাস্থ্য এবং সৌভাগ্য নিয়ে আসে তুলসি গাছ। জেনে নিন তুলসি গাছ রাখার সঠিক দিশা। যেখানে রাখলে সুফল হাতে নাতে চলে আসবে।

শুভ শক্তি নিজে আসে তুলসী
প্রায় সব গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ থাকে। আমরা সকলেই তুলসী পুজো করে থাকি। সকাল-বিকেল ধূপ-প্রদীপ দেখানো হয়। ফুল দিয়ে রীতিমতো ঠাকুর জ্ঞােন পুজো করা হয় তুলসি গাছ। প্রতিদিন ঠাকুরের প্রসাদে তুলসী দেওয়া হয়। তুলসির ভেষজ গুণও অনেক। শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধক শক্তি বাড়ায়। কাজেই তুলসীর উপকারিতা এবং গুণাগুণ অপরিসীম।

কোনদিকে রাখবেন তুলসী গাছ
বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে অবশ্যই তুলসি গাছ রাখুন। তাতে নেগেটিভ এনার্জি কাছে ঘেসতে পারে না। তবে তার জন্য তুলসী গাছ রাখার সঠিক দিশা অত্যন্ত জরুরি। উত্তর-পূর্ব অথবা পূর্ব দিকে রাখুন তুলসী গাছ। বাড়ির এই দিশায় তুলসী গাছ রাখলে হাতে নাতে তার প্রমাণ পাবেন। সংসার সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। দক্ষিণ দিকে কোনও ভাবেই তুলসি গাছ রাখবেন না। তাহলে উল্টো ফল হবে।

শুকনো তুলসীগাছ রাখবেন
বাড়িতে তুলসীগাছ অবশ্যই রাখুন। কিন্তু শুকনো তুলসী গাছ কোনও ভাবেই রাখবেন না। এতে ঘোর অমঙ্গল হয় সংসারে। বাস্তু শাস্ত্র বলে বুধের দাপটে শুকিয়ে যায় তুলসি গাছ। বুধ হচ্ছে দেবতাদের কাছে গ্রহ। যার ফলে খারাপ এবং ভাল হয়ে থাকে। সেকারণেই তুলসি গাছে ফুল আসে। তুলসী গাছকে বাস্তুর সেরা উপকরণ বলে মনে করা হয়। বাড়িতে পজিটিভ এনার্জি নিয়ে আসে এই বুধ। তাই তুলসী গাছ শুকিয়ে গেলেই সেখানে নতুন গাছ লাগিয়ে ফেলুন। শুকনো তুলসী গাছ বাড়ির কোথাও রাখবেন না।

তুলসী গাছে জল দেওয়ার নিয়ম
তুলসী গাছে জল দেওয়ারও সঠিক নিয়ম আছে। বাস্তু শাস্ত্রে বলে প্রতিদিন তুলসী গাছে জল দিতে নেই। রবিবার কোনওভাবেই জল দেবেন না তুলসী গাছে। একাদশী এবং সূর্য ও চন্দ্র গ্রহনের সময় তুলসী গাছে ভুলেও জল দেবেন না। আর সূর্য ডুবে যাওয়ার পর তুলসী পাতা তুলবেন না বা তুলসী গাছের ডাল ভাঙবেন না। প্রতিদিন সন্ধে বেলায় ঘিয়ের প্রদীপ জ্বালুন তুলসি গাছের নীচে।












Click it and Unblock the Notifications