Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pitru Paksha 2023: আর্থিক দিকে উন্নতি করতে পিতৃপক্ষের সময় তুলসী সংক্রান্ত এই নিয়মগুলি মেনে চলুন

জ্যোতিষশাস্ত্রে (astrology) ও হিন্দু ধর্মে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। এসময়ে পিন্ডদান, শ্রাদ্ধ, পূর্বপুরুষের নামে পুজো দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে, এসময় যদি আপনি পূর্বপুরুষদের খুশি করেন তাহলে তাদের কৃপায় আপনার জীবনের সাফল্য লেগেই থাকবে সারা বছর। আর্থিক দিকে উন্নতি হবে। সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ থেকে শুরু হতে চলেছে পিতৃপক্ষ, যা চলবে অক্টোবর মাসের ১৪ তারিখ পর্যন্ত। সর্বপিতৃ অমাবস্যায় এটি শেষ হবে।

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, পিতৃপক্ষের সময় এমন অনেক কাজ আছে যেগুলি করা অত্যন্ত শুভ আবার এমন অনেক কাজ আছে যেগুলি একেবারেই করা নিষিদ্ধ। এই কাজগুলি করলে তাদের জীবনে নেমে আসতে পারেন নানান অশান্তি। তবে, পিতৃপক্ষের সময়ে যদি আপনি তুলসী সংক্রান্ত এই নিয়মগুলি মেনে চলেন তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে লেগে থাকবে সফলতাও। প্রত্যেকটি কাজে আপনি এগিয়েও যেতে পারবেন। দেখুন কোন কোন কাজ করবেন। পিতৃপক্ষের সময় যদি একাদশী ও রবিবার পরে তাহলে ভুলেও এই কাজগুলি করবেন না, তাহলে কিন্তু নানান বিপদের সম্মুখীন হতে হবে আপনাকেও।

Pitru Paksha 2023

  • তুলসী গাছের কাছে বাটি রাখুন

পিতৃপক্ষের সময় তুলসী গাছের কাছে একটি বাটি রাখুন, তারপর হাতের তালুতে গঙ্গাজল নিয়ে ধীরে ধীরে বাটিতে ফেলুন। তবে এটি আপনার পরিবারের যে কেউ একজনই করবেন।

  • পূর্বপুরুষদের নাম নিন

তারপর পূর্বপুরুষদের নাম পাঁচ বার বা সাতবার নিতে হবে। তারপর সেই জল বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় ছিটিয়ে দিন। তারপর সামান্য জল তুলসী গাছে ঢেলে দিন, এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে। জীবনে লেগে থাকবে সফলতাও। তবে কখনোই রবিবার বা একাদশীতে এই কাজ করবেন না, কারণ, এই দিনগুলিতে তুলসী গাছে হাত দেওয়া নিষেধ।

Pitru Paksha 2023

  • পূর্বপুরুষদের জল দান করুন

এই সময়ে আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করুন এবং তাদের জল নিবেদন করুন। তাহলে আপনি সুফল পাবেন। তাদের কৃপায় আপনার জীবনে সফলতা আসবে। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন আপনি। জীবনে লেগে থাকবে সফলতাও।

  • তুলসী দেবীকে জল নিবেদন করুন

পিতৃপক্ষের সময় প্রত্যেক দিন তুলসী দেবীকে জল নিবেদন করুন। তারপর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দেবীকে প্রণাম করুন। সেই সঙ্গে তুলসী মন্ত্র জপ করুন। এই মন্ত্র অবশ্যই তিনবার জপ করবেন। এতে আপনার জীবনের সমস্ত দুঃখ মিটবে। আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। মনের বাসনাও পূর্ণ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+