কবে শারদ পূর্ণিমা? জেনে নিন এর দিনক্ষণ এবং বিশেষ কিছু টোটকা যা আপনার ভাগ্য বদলাবে
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শারদ পূর্ণিমা প্রত্যেক বছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে পালন করা হয়ে থাকে। একে রাস পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, কৌমুদি ব্রতও বলা হয়ে থাকে। কথিত আছে যে এইদিন চন্দ্রমা ১৬ কলায় পরিপূর্ণ হয়ে থাকে এবং মা লক্ষ্মী ধরিত্রীতে এসে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শারদ পূর্ণিমার দিন এই কিছু বিশেষ উপায় করলে ব্যক্তির ভাগ্য বদলাতে পারে এবং তিনি ধন-বৈভবের অধিকারী হতে পারেন। আসুন জেনে নেওয়া যাক শারদ পূর্ণিমার দিনক্ষণ ও এইদিন করা কিছু বিশেষ উপায়।

শারদ পূর্ণিমার সময় ও তারিখ
আশ্বিন শুক্লপক্ষের পূর্ণিমা অর্থাৎ শারদ পূর্ণিমা তিথি ৯ অক্টোবর ২০২২ ভোর ৩টে বেজে ৪১ মিনিট থেকে শুরু হয়ে যাবে। যা পরের দিন ১০ অক্টোবর ২০২২ ভোর ২টো বেজে ২৫ মিনিটে সমাপ্ত হবে।

চাঁদ ওঠার সময়
শারদ পূর্ণিমার দিন চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।

শারদ পূর্ণিমার প্রতিকার ১
শারদ পূর্ণিমার রাতের সময় দেবী লক্ষ্মীর পুজো করুন। তারপর দেবী লক্ষ্মীর পাশে ৫ থেকে ৭টি কড়ি রেখে দিন। এভার এই কড়িগুলি লাল বা হলুদ রেশমের কাপড়ে জড়িয়ে লকারে রেখে দিন। এরকম করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। এতে ধন-সম্পত্তি প্রাপ্তি হয়।

শারদ পূর্ণিমার প্রতিকার ২
ধার্মিক বিশ্বাস অনুসারে শারদ পূর্ণিমার রাতে আকাশ থেকে অমৃত বর্ষণ হয়। এই রাতে পায়েস বানিয়ে রূপোর পাত্রে রেখে খোলা আকাশের নীচে রেখে দিন। সকালে পরিবারের কোনও অসুস্থ ব্যক্তিকে খাইয়ে দিন। এতে ব্যক্তির সব রোগ দূর হয়ে যায়।

শারদ পূর্ণিমার প্রতিকার ৩
শারদ পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো করুন, এরপর তাঁকে সুপারি অর্পণ করুন। পুজোর পর সুপারিকে লাল মৌলীতে জড়িয়ে অক্ষত ও কুমকুম লাগিয়ে মায়ের চরণে অর্পণ করুন। পরের দিন পুজো করার সময় এইগুলিকে লকারে রেখে দিন। এতে আপনার আর্থিক অভাব দূর হবে তথা টাকা-পয়সার সঙ্কট দূর হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications