কবে থেকে শুরু হচ্ছে খরমাস? একমাস করা যাবে না বিয়ে বা অন্য কোনও মাঙ্গলিক কাজ
জ্য়োতিষ শাস্ত্র ও হিন্দু ধর্মে খরমাসকে খুবই অশুভ বলে মনে করা হয়। এই সময় কোনও বিয়ে-বিবাহ সহ কোনও মাঙ্গলিক কাজ করা হয় না। খরমাস পুরো একমাস পর্যন্ত থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ১৫ ডিসেম্বর থেকে খরমাস শুরু হয়ে যাবে, যা নতুন বছরে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন সমাপ্ত হবে।

কীভাবে এই খরমাস লাগে
জ্যোতিষ শাস্ত্র মতে, সূর্যদেব এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে স্থান বদলানোর প্রক্রিয়াকে সংক্রান্তি বলা হয়ে থাকে। ডিসেম্বরে সূর্যদেব ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে, যেটার কারণে খরমাস লাগতে চলেছে। নতুন বছর ২০২৩ সালে সূর্যদেব ১৪ জানুয়ারিতে ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে তখন মকর সংক্রান্তি পড়বে।

একমাস পর্যন্ত কোনও মাঙ্গলিক কাজ হবে না
১৬ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত খরমাস চলাকালীন বিয়ে-বিবাহ এ ধরনের কোনও মাঙ্গলিক কাজ করা হয় না। কোনও নতুন কাজ শুরুর জন্য খরমাসকে অশুভ বলে মানা হয়ে থাকে।

২০২৩ সালের এই তারিখ থেকে শুরু হবে মাঙ্গলিক কাজ
১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন খরমাস সমাপ্ত হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে ১৫ জানুয়ারি থেকে বিয়ে-বিবাহ এ ধরনের মাঙ্গলিক কাজ ও শুভ কাজ শুরু হয়ে যাবে।

খরমাসে করুন সূর্যদেবের আরাধনা
জ্যোতিষশাস্ত্র অনুসারে খরমাসকে পুজোর জন্য শুভ বলে মনে করা হয়। এই পুরো মাসে সূর্য দেবতার আরাধনার ফল বলা হয়েছে। পুরো খরমাসে সূর্যদেবকে তামার পাত্র দিয়ে অর্ঘ্য নিবেদন করতে হবে। সূর্যপাঠ ও সূর্য মন্ত্র জপ করতে হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications