কবে ভালচন্দ্র সংকষ্টী চতুর্থী?‌ এই পুজোর মাহাত্ম্য, শুভ মুহূর্ত ও পুজোর বিধি জেনে নিন

কবে ভালচন্দ্র সংকষ্টী চতুর্থী?‌ এই পুজোর মাহাত্ম্য, শুভ মুহূর্ত ও পুজোর বিধি জেনে নিন

যে কোনও মাসের চতুর্থী তিথি ভগবান শ্রী গণেশজিকে সমর্পিত করা হয়। এইদিন ভগবান গণেশের কৃপা পাওয়ার জন্য পুজো–অর্চনা আর উপাসনা করা হয়ে থাকে। প্রত্যেক মাসে দু’‌টো চতুর্থী তিথি আসে। একটি কৃষ্ণ পক্ষে এবং দ্বিতীয়টি শুক্ল পক্ষে। শুক্ল পক্ষের চতুর্থী তিথিকে সংকষ্টী চতুর্থী বলে মানা হয়। প্রতি মাসে যে চতুর্থী আসে তার নিজস্ব গুরুত্ব রয়েছে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্থীটি ভালচন্দ্র সংকষ্টী চতুর্থী নামে পরিচিত। এবার ২১ মার্চ সোমবার পড়ছে সংকষ্টী চতুর্থী।

গণেশ ভক্তরা এই দিনে উপবাস করে ভগবানের আশীর্বাদ পেতে এবং পুজো ইত্যাদি করে। সংকষ্টী চতুর্থীর উপবাসকে মনে করা হয় মনোবাঞ্ছা পূরণের জন্য। পৌরাণিক গ্রন্থ অনুসারে, এই উপবাস পালন করলে ভক্তদের যাবতীয় কষ্ট ও দুঃখ দূর হয়। আসুন জেনে নেই ব্রতের শুভ সময় ও গুরুত্ব সম্পর্কে।

ভালচন্দ্র সংকষ্টী চতুর্থীর শুভ সময়

ভালচন্দ্র সংকষ্টী চতুর্থীর শুভ সময়

ভালচন্দ্র সংকষ্টী চতুর্থী সোমবার, ২১ মার্চ, ২০২২-এ, চন্দ্রোদয় হবে রাত ৮.২৩ মিনিটে ।

সংকষ্টী চতুর্থীর তাৎপর্য

সংকষ্টী চতুর্থীর তাৎপর্য

হিন্দুধর্মে, ভালচন্দ্র সংকষ্টী চতুর্থী উপবাসকে সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। ভগবান গণেশকে প্রথম পুজিত দেবতা বলে মনে করা হয়। এই কারণেই প্রতিটি শুভ কাজের আগে গণেশজির পুজো করা হয়। গণেশজিকে বিঘ্নহর্তাও বলা হয়। ব্রত পালন ও আন্তরিক চিত্তে ভগবানের উপাসনা করলে ভক্তের সকল বাধা দূর হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান গণেশের পুজো করলে খ্যাতি, সম্পদ, জাঁকজমক এবং সুস্বাস্থ্য আসে। এই দিনে সারাদিন উপবাস রাখা হয় এবং চাঁদ দেখেই ব্রত ভঙ্গ হয়।

 ভালচন্দ্র সংকষ্টী পুজোর নিয়ম

ভালচন্দ্র সংকষ্টী পুজোর নিয়ম

*সকালে উঠে নিত্যকর্ম ও স্নান করে নিন

*পরিস্কার বস্ত্র পরে ভগবান গণেশকে স্মরণ করুন এবং ব্রতের সংকল্প নিন (‌এদিন লাল রঙের কাপড় পরা শুভ হবে)‌

*পুজের সময় আপনার মুখ যেন পূর্ব বা উত্তর দিশায় থাকে

*একটি চৌকি নিন এবং তাতে হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন

*এর ওপরে গণেশদির মূর্তি বা ছবি রাখুন

*এরপর পুজোর স্থানে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন

*এর পরে, ফুলের সাহায্যে গণেশজিকে জল অর্পণ করুন।

*এরপর গণেশ ভগবানের পুজো-অর্চনা করুন

*এরপরে রোলি, চাল ও তবক লাগান

*লাল রঙের ফুল, ডাব, পানের মধ্যে সুপারি, লবঙ্গ, এলাচ ও মিষ্টি ভোগ দিন।

*ভগবান গণেশজিকে ধূপ-প্রদীপ ও দুর্বা, চন্দন অর্পণ করুন

*গণেশকে নারকেল, তিল, গুড়, মোদক নিবেদন করুন।

*এদিন দক্ষিণা দেওয়ার পর ২১টি লাড্ডু দিয়ে ভোগ দিন

*পুজার সময় ওম গণেশায় নমঃ এবং ওম গণপতয়ে নমঃ জপ করুন।

*সংকষ্টী চতুর্থীর ব্রত মাহাত্ম্যের কথা পড়ুন বা শুনুন

*ভগবান গণেশের পুদোর পর আরতি করুন

*ভগবান গণেশের মন্ত্র জপ করুন। সারাদিন উপবাস থাকুন

*এদিন দান-পূণ্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+