ভাগ্যে সূর্যের নেকনজর বজায় রাখতে কী করবেন? রইল কিছু জ্যোতিষ টিপস

ভাগ্যে সূর্যের নেকনজর বজায় রাখতে কী করবেন? রইল কিছু জ্যোতিষ টিপস

ভাগ্যে যদি সূর্যের প্রভাব ভাল থাকে তাহলে সৌভাগ্য সবসময় কাছে থাকে। সূর্যের আশির্বাদ সব সময় নিজের কাছে ধরে রাখতে কিছু টিপস মেনে চলতে বলছে জ্যোতিষ শাস্ত্র। কি সেই টিপস জেনে নিন বিস্তারিত। সূর্যের আশির্বাদ সবসময় নিজের ভাগ্যে জিইয়ে রাখতে হলে কতগুলি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। তাহলে ভাগ্য সবসময় আপনার সঙ্গে থাকবে।

রইল কিছু জ্যোতিষ টিপস

সূর্যের কৃপা ভাগ্যে বজায় রাখতে হলে প্রতিদিন সকালে সূর্য নমস্কারের পাশারাশা লাল রঙের ফুল অর্পণ করুন। তার সঙ্গে পেড়া এবং জল দিন। লাল রঙের গরুকে প্রতি রবিবার গম গাওয়ান। তবে গম মাটিতে দেবেন না। একটি নির্দিষ্ট পাত্রে করে দিন গরুকে।

এছাড়াও রোজ তামার পাত্রে জল খান। রাতে তামার পাত্রে জল ভরে রাখুন। এবং সকালে উঠে সেই তামার পাত্রে রাখা জল পান করুন। আরেকটি কাজ করতে অত্যন্ত ফল দায়ক হয়। সেটা হল স্নানের জলে লাল চন্দন বাটা বা লাল চন্দনের গুঁড়ো সামান্য মিশিয়ে স্নান করুন। তাহলেও সূর্য সদয় থাকে।

কুন্ডলীতে সূর্যের আশির্বাদ থাকলে সৌভাগ্য সবসময় আপনার সঙ্গে থাকবে। কোনও ভাবেই সৌভাগ্য হাতছাড়া হবে না। তাই সূর্যের আশির্বাদ ধরে রাখতে নিয়ম করে এই কাজ গুলি করা আবশ্যিক। এমনিতেও করোনা কালে সূর্যের রোদ শরীরের পক্ষে ভাল। তামার পাত্রে জল খেলে শরীর ভাল থাকে। লাল চন্দন জলে মিশিয়ে স্নান করলে শরীর ভাল থাকে। সবটাই স্বাস্থ্যের পক্ষে সুফল দায়ক বলে মনে করা হয়। কাজেই এই নিয়ম গুলি মানলে একদিকে যেমন ভাগ্য সদয় থাকে অন্যদিকে তেমনই শরীরও ভাল থাকে। এমনিতেই সকালে উঠে সূর্য প্রণাম করা অত্যন্ত ভাল বলে জানান চিকিৎসকরাও।
‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+